Shakil Shah
২৩ অক্টোবর ২০২১, ৩:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাহমুদউল্লাহর বক্তব্যের সমালোচনায় যা বললেন পাপন

ভোরের দর্পণ ডেস্ক:

প্রস্তুতি ম্যাচে হারের পর প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে দুর্বল স্কটল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। যা মেনে নিতে পারেনি টাইগার সমর্থকরা। ব্যাপক সমালোচনা সহ্য করতে হয়েছে বাংলাদেশ দলকে।

স্কটিশদের কাছে পরাজয়ের পর বাংলাদেশ দলের ওপর ক্ষোভ ঝাড়েন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও।

এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সংবাদ সম্মেলনে ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। খারাপ খেললেও এবাবে সমালোচনা ঠিক নয় বলে জানান।

সেই বিষয়ের জেরে এবার মাহমুদউল্লাহ রিয়াদ তীব্র সমালোচনা করে বক্তব্য দিয়েছেন নাজমুল হাসান পাপন। মাহমুদউল্লাহর বক্তব্য শুনে খুব অবাক হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বিসিবি সভাপতির দাবি, তিনি বা বিসিবির কোন কর্মকর্তা কখনোই ক্রিকেটারদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলেননি।

একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি এমন দাবি করেছেন।

তিনি বলেন, ‘স্কটল্যান্ডের মতো আইসিসির সহযোগী সদস্য দেশের বিপক্ষে বাংলাদেশ অসহায় আত্মসমর্পণ করেছে। এমন খেলা অপ্রত্যাশিত। ম্যাচ হারের পর যা বলেছি, আমি এখনো ওই কথায় অনড় আছি।’

কমিটমেন্ট ও দলের হার দুটো ভিন্ন বিষয় বলে জানালেন পাপন।

বললেন,  ‘আমি দুটো বিষয়ের কোনো মিল পাইনি। প্রথমটি হলো, সে (মাহমুদউল্লাহ) বলেছে কেউ তাদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুললে তাদের খারাপ লাগে। কিন্তু আমি মনে করি কেউই তাদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলেনি। একবারের জন্যও না। আমি তো আমার বক্তব্যে একবারের জন্যও কমিটমেন্ট নিয়ে কোনো কথা বলিনি। আর দ্বিতীয়ত রিয়াদ বলেছে যে, তাদেরকে নাকি ছোট করে কথা বলা হয়েছে। আমার মনে হয় সে এটা আবেগী হয়ে বলেছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০