Shakil Shah
১ নভেম্বর ২০২২, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিডিয়া স্বাধীনভাবে কাজ করে, আমরা নিয়ন্ত্রণ করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোরের দর্পণ ডেস্কঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘গণমাধ্যমে প্রকাশিত খবর আমরা কেটে দেই না, কোনো এক সময় এমন সেন্সর বোর্ড ছিল। কিন্তু আমরা কোনো রকম নিয়ন্ত্রণ করি না। স্বাধীনভাবেই মিডিয়া কাজ করে।’

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলার প্রকাশক চৌধুরী নাফিজ সরাফাত।

এ সময় আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি যেখানেই গিয়েছি সেখানেই মিডিয়া ব্যক্তিত্বদের উপস্থিতি দেখেছি। তার মানে সারাদেশে মিডিয়াকর্মীদের বিচরণ রয়েছে। ফলে খবরগুলো সঙ্গে সঙ্গে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমকর্মীদের আরও অবদান রাখতে হবে। প্রতিদিন বাংলাদেশে যেসব ঘটছে তা যেভাবে লেখেন, সেভাবে পজিটিভ যে নিউজগুলো সেগুলো মিডিয়ার মাধ্যমে প্রকাশ করলে যারা ভালো কাজ করে উৎসাহিত হয়।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘অনেক সময় নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়। সেটি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবসময় সমাধান করছি।’

‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২’ এ এবার চারটি ক্যাটাগরিতে ১০টি পুরস্কারের জন্য ১১ জন সদস্য বিজয়ী হয়েছেন। অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে সমকালের রাজীব নূর, প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম সমকালের আবু যর আনছার উদ্দীন আহাম্মদ, দ্বিতীয় দৈনিক শেয়ার বিজের মো. ইসমাইল আলী, তৃতীয় (যুগ্মভাবে) ডেইলি স্টারের মোহাম্মদ জামিল খান ও সমকালের ওবায়দুল্লাহ রনি।

অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে প্রথম হয়েছেন নিউজবাংলা২৪.কমের শাহ্ আলম খান, দ্বিতীয় চ্যানেল আই অনলাইনের আবু মো. ফায়েজুল আরেফিন তানজীব, তৃতীয় ঢাকা পোস্ট ডটকমের আবু সালেহ সায়াদাত।

ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের মুকিমুল আহসান হিমেল, দ্বিতীয় একাত্তর টিভির মো. আদনান খান (নয়ন আদিত্য), তৃতীয় মাছরাঙা টিভির মো. নূর হোসেন বিশ্বাস (নূর সিদ্দিকী)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০