Online Desk
৬ জানুয়ারী ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মির্জাপুরে দুই অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৬ লাখ টাকা জরিমানা

মির্জাপুরে দুই অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৬ লাখ টাকা জরিমানা

পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে টাঙ্গাইল জেলায় অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, টাঙ্গাইল-এর যৌথ উদ্যোগে মির্জাপুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

‎জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল-এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পরিবেশগত ছাড়পত্রবিহীন দুইটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর।

মোবাইল কোর্ট চলাকালে সংশ্লিষ্ট ইটভাটার কিলন ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়। পাশাপাশি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উক্ত দুই ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।

‎অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পালসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।

‎টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১০০ পিচ ইয়াবা উদ্ধার

বাগেরহাটে যুব ও নারীবান্ধব স্বাস্থ্যসেবা ও বাজেট নিশ্চিতে এডভোকেসি সভা

ধুনটে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণের উদ্বোধন

লংগদুতে ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম সম্মেলন অনুষ্ঠিত

রায়পুরে তিন সন্তানদের নিয়ে তিন দিন খোলা আকাশের নিচে

বিজয়নগরে দেশ রূপান্তর এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বোয়ালমারী মাদক বিরোধী ও অপরাধ দমনে গ্রামবাসীর ঐক্যের ওপর জোর, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

১০

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চায় মার্কিন বাহিনী

১১

হাম মোকাবিলায় জোরালো অভিযান, মে মাসেই পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী

১২

ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

১৪

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

১৫

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

১৬

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

১৭

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

১৮

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

১৯

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

২০