Bhorer Darpan
২৯ ডিসেম্বর ২০২৪, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধা কানুকে লাঞ্ছিত করার প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন

মুক্তিযোদ্ধা কানুকে লাঞ্ছিত করার প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা ও বীর প্রতীক আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। এ সময় তারা আব্দুল হাই কানুকে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে নালিতাবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধা ও প্রজন্ম একাত্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে  মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, আব্দুর রহমান তালুকদার, বাদল চন্দ্র পাঠক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের অপমান ও অবমাননার ঘটনা ঘটছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে এ ধরনের ঘটনা বেড়েছে। এক্ষেত্রে অবশ্যই অন্তবর্তী সরকারকে কঠোর হতে হবে।

বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে ও আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন করেছে। এখন আমাদেরই লাঞ্ছিত হতে হচ্ছে, অপমান অবহেলার শিকার হতে হচ্ছে। আমরা আবারও জীবন দিতে প্রস্তুত। আমাদের দেহে যতটুকু শক্তি-সামর্থ্য আছে আমরা তাই দিয়েই প্রতিরোধ গড়ে তুলব। এ সময় মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার জন্য অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০