Online Desk
৫ এপ্রিল ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে কালিকাবাড়ী বাজারের উপর সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে

মোরেলগঞ্জে কালিকাবাড়ী বাজারের উপর সরকরী খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ী বাজারের উপর সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এতে করে দীর্ঘ খালটি সরু হয়ে পানিপ্রবাহ কমে যাচ্ছে। ফলে সেচ ও পানি নিষ্কাশনে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

রবিবার সরেজমিনে দেখা যায়, কালিকাবাড়ী পাতা বাড়ীয়া, বাশবাড়ীয়া, আম বাড়ীয়া ৪ গ্রামের কালিকাবাড়ী বাজারের সড়কসংলগ্ন খালের পূর্বপাড়ে আরসিসি পিলারের ওপর বহু দোকানঘর ও অবৈধ স্থাপনা খাল দখল করে গড়ে তোলা হয়েছে। দোকানঘর ও স্থাপনার সংখ্যা ৩০টি। দখলের কারণে খালটি সংকুচিত হয়ে পড়ছে। নব্যতা হারাচ্ছে। বর্ষা মৌসুমে বিলের পানি খালে নামতে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া বাজারের থেকে দুই পার্শ্বে প্রায় এক কিলোমিটার এলাকায় খাল দখল করে অর্ধশতাধিক স্থাপনা নির্মাণ করেছেন প্রভাবশালী ব্যক্তিরা।

একই এলাকার কৃষক মো. রফিকুল ইসলাম বলেন, দখলের ব্যাপারে খোঁজখবর রাখে না কেউ। তাদের সঙ্গে দখলদারদের গোপন আঁতাত আছে। এ কারণে খালটিতে দিন দিন দখলদারের সংখ্যা বাড়ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হাবিবুল্লাহ্ জানান, খাল দখলের ব্যাপারে আমি অবগত নই। যদি দখল হয়ে থাকে তা হলে তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহন করা হইবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০