Bhorer Darpan
২৮ জুলাই ২০২৪, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নারীসহ গ্রেফতার ২

যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নারীসহ গ্রেফতার ২

শেরপুরের শ্রীবরদীতে পাওনা টাকা চাওয়ায় নাজমুল হোসেন (৩২) নামে এক যুবককে প্রতিপক্ষরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।  শুক্রবার সন্ধ্যায় উপজেলার তাঁতিহাটি ইউনিয়নের চককাউরিয়া বনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নাজমুল হোসেন চককাউরিয়া বনপাড়া গ্রামের মো. রুহুল আমিনের ছেলে। নিহতের ছোট ভাই ইয়াছিন হোসেন বাদী হয়ে শনিবার দুপুরে মোহাম্মদ জাফরসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে মামলা করেন। ওই মামলার আসামি একই গ্রামের মোহাম্মদ জাফর (৪০) ও রেনুকা (৩৮) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মামলার বিবরণ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নাজমুলের আত্মীয় মোহাম্মদ জাফর। পারিবারিক প্রয়োজনে জাফর প্রায় দুই বছর আগে নাজমুলের মা মাজেদা বেগমের কাছ থেকে দুই লাখ টাকা ঋণ নেন। দীর্ঘদিন ধরে বারবার ওই পাওনা টাকা চাইলেও জাফর পরিশোধ করেননি। অবশেষে শুক্রবার সন্ধ্যায় নাজমুল ওই টাকা চাওয়ায় মোহাম্মদ জাফরসহ তার লোকজন নাজমুল হোসেনকে পিটিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। 

এ সময় ফেরাতে গেলে নাজমুলের মা মাজেদা বেগম ও নানা মাছেন আলীকেও মারধর করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাজমুল হোসেনকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পাঠায়। সেখানে যাওয়ার পথে গাজীপুর বোর্ডবাজার এলাকায় পৌঁছলে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে নাজমুলের মৃত্যু হয়। 

শ্রীবরদী থানার ওসি মো. কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ঘটনায় নিহতের ছোট ভাই ইয়াছিন হোসেন বাদী হয়ে শনিবার দুপুরে থানায় মামলা করেছেন। ওই হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ জাফর ও রেনুকাকে গ্রেফতার করা হয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে নিহতের লাশ ময়নাতদন্ত শেষে শনিবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০