Shakil Shah
১৯ জানুয়ারী ২০২৩, ৪:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোহিঙ্গারা আতংকে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোরের দর্পণ ডেস্ক :

মিয়ানমার থেকে পালিয়া আসা রোহিঙ্গা নাগরিকরা বাংলাদেশের জন্য বিষফোঁড়ায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমিতে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা সব কিছু ফেলে বাংলাদেশে এসেছে। যে কোনো প্রলোভনে প্রলুব্ধ হয়ে তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। তারা ক্যাম্পের ভেতর থেকে ইয়াবা ব্যবসা করছে। নিজেরা নিজেরা গোলাগুলি করছে, মারামারি করছে।’

তিনি বলেন, ‘তুমব্রু সীমান্তে আমাদের এক ডিজিএফআই কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গতকালও সেখানে গোলাগুলি হয়েছে, বাড়ি-ঘর পুড়িয়ে দিয়েছে। তারা বিভিন্ন গ্রুপ-সাবগ্রুপে বিভক্ত হয়ে প্রতিনিয়ত অপরাধ করছে।’
এ সময় রোহিঙ্গা শিবির নিয়ে হিউম্যান রাইট ওয়াচের রিপোর্ট তথ্যভিত্তিক নয় বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের আরও বেশি করে দেখে এসে রিপোর্ট করা উচিত।’
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০