Online Desk
৫ এপ্রিল ২০২৬, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিকদের ফটক সভা

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিকদের ফটক সভা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকদের নিয়ে ফটক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নর্থ বেঙ্গল সুগার মিলের প্রশাসনিক ভবনের সামনে এই সভা হয়।

এসময় বক্তব্য রাখেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূইঁয়া,মহব্যবস্থাপক(অর্থ) হিরন্ময় বিশ্বাস,শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মমিনুল ইসলাম মমিন, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন পিন্টু প্রমুখ। বক্তব্যে মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূইঁয়া বলেন, ৭ টি পয়েন্ট আছে দাবি গুলো আমাদের সদর দপ্তর অবগত আছে।

তার পরেও আজকে যে বিষয় গুলো আলোচনায় এসেছে আমি সদর দপ্তরে অবগত করবো। এই মিলে দুই ধরণের শ্রমিক মৌসুমী ও স্থায়ী। এছাড়া বেতন ভাতা প্রদান করা হতো আরেক ধরণের শ্রমিকদের কাজ নেই মুজুরি নেই। তিনি আরো বলেন,আপনারা জানেন এই মিল প্রতিষ্ঠানটি সরকারি আইন গেজেট প্রজ্ঞাপন এবং আমাদের বিসিএফআইসি সদর দপ্তরের নীতিমালার আলোকে এই মিলটি পরিচালিত হয়।

এছাড়া শ্রমিক নেতারা বক্তব্যে বলেন, দক্ষ জনবল তৈরি করার জন্য স্থায়ীকরণের স্থগিতাদেশ প্রত্যাহার করে মৌসুম জনবলদের অন্ত: বিভাগের মাধ্যমে স্থায়ী পদে সমন্বয় ও পদায়ন করতে হবে। সরকার কর্তৃক ঘোষিত বিশেষ সুবিধ ১৫ ভাগ টাকা কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় শ্রমিকদের বকেয়া সহ প্রতি মাসে সর্বনিম্ন ১৫শ টাকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আগামীতে শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের একই সাথে বৈষম্যমুক্ত জাতীয় স্কেল ঘোষণা করতে হবে। কর্মকর্তাদের ন্যায় প্রতিমাসে মুজুরি কমিশনের শ্রমিক এবং দৈনিক হাজিরার জনবলকে দিতে হবে।

শ্রমিক কর্মচারীদের ২০০২ সালের সেটআপ মোতাবেক সকল আর্থিক সুবিধা দিতে হবে। ইক্ষু পরিবহনের জন্য ড্রাইভার, হেল্পারদের ইনসেন্টিভ বিল বৃদ্ধি করতে হবে। এসব সহ ৭ দফা দাবি জানান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতারা। মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূইঁয়ার আশ্বাসে আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০