Shakil Shah
১৮ ফেব্রুয়ারী ২০২১, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ মিনারে কতজন যেতে পারবেন, জানাল ডিএমপি

ভোরের দর্পণ ডেস্ক:

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় লোক সমাগম সীমিত রাখার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি এ পরামর্শ দেন।

সংক্রমণ এড়াতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে একসঙ্গে ৫ জন এবং ব্যক্তি পর্যায়ে একসঙ্গে দুজনের বেশি শহীদ মিনারে না আসতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন ডিএমপি পুলিশ কমিশনার মুহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘এ বছর ভিন্ন একটি পরিবেশে একুশে ফেব্রুয়ারি পালিত হতে যাচ্ছে। করোনাভাইরাসের টিকা অনেকে নিয়েছেন, এবং অনেকে নিচ্ছেন। তারপরও শহীদ মিনারে আসার ক্ষেত্রে সবাইকে নিরুৎসাহিত করব।’

তিনি আরও বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে পাঁচজন আর ব্যক্তি পর্যায়ে দুজনকে আসার অনুরোধ করছি।’

এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ভাষা দিবসের আয়োজন ঘিরে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। শহীদ মিনারের প্রতি ইঞ্চি জায়গা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। কোনো ধরনের হুমকির খবর নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০