Shakil Shah
১৫ ডিসেম্বর ২০২০, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্বশুর অসুস্থ, ফাইনালের আগে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব

ছবি : তানভীন তামিম / ক্রিকফ্রেঞ্জি

ভোরের দর্পণ ডেস্ক:

ফাইনালের আগে টিম হোটেল ছেড়েছেন সাকিব আল হাসান। শ্বশুরের অসুস্থতার কারণে গেল রাতে প্রথম কোয়ালিফায়ার শেষে হোটেল ত্যাগ করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। যে কারণে ফাইনালে খেলা হচ্ছে না তাঁর।

মঙ্গলবার জেমকন খুলনার এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর শ্বশুর অসুস্থ থাকার কারণে তিনি হোটেল ছেড়েছেন। আর সবকিছু ঠিক থাকলে আজ রাতে যুক্তরাষ্ট্রের বিমানে উঠবেন এই তারকা ক্রিকেটার।

এ প্রসঙ্গে খুলনার ওই কর্মকর্তা জানান, ‘পারিবারিক কারণে সাকিব ফাইনালে আমাদের সঙ্গে থাকতে পারছে না। জরুরি কারণবসত সে যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছে।’

পরবর্তীতে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন দলটির ম্যানেজার নাফিস ইকবাল। সাকিবের চলে যাওয়া প্রসঙ্গে নাফিস বলেন, ‘সাকিব গতকাল রাতে ওর চলে যেতে হয়েছে। ওর শ্বশুর অনেকদিন ধরে অসুস্থ ছিলো। এবং কালকে ও জানতে পারে যে অনেক ক্রিটিকাল্ভাবে অসুস্থ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু পরিবার সবসময় অগ্রাধিকার পায় এবং জেমকন খুলনা এটাকে সবসময় প্রাধান্য দেয় বা সম্মান দেয়। তাই আমাদের দিক থেকে কোন সমস্যা ছিলোনা। আর ও কাল রাতে হোটেল ছেড়েছে এবং আজকে ওর ফ্লাইট। আমরা সবাই ওকে দোয়া দিই জেমকন খুলনার পক্ষ থেকে সঙ্গে আশা করি ও নিরাপদে থাকবে।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামকে হারিয়ে ইতোমধ্যে ফাইনালে পৌঁছেছে খুলনা। তবে ফাইনালে খেলা হচ্ছে না তার। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে চলমান এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরেছেন ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সেরা এই অলরাউন্ডার।

যদিও টুর্নামেন্টে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। ব্যাট হাতে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১২.২২ গড়ে করেছেন ১১০ রান। যেখানে তাঁর সর্বোচ্চ ২৮ রান। আর বল হাতে সমানসংখ্যব ম্যাচে ৬.০০ ইকোনোমিতে নিয়েছেন ৬ উইকেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী

সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

রায়গঞ্জে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর: বাঁশখালীতে যুবককে জেলে দিলেন ভ্রাম্যমান আদালত

৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

ছয় জেলায় বজ্রপাতে নিহত ১২

হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করে ইরানি গানবোটের গুলি

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সরকারের বড় সাফল্য

১০

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

১১

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

১২

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

১৩

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

১৫

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

১৬

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

১৭

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

১৮

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

১৯

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

২০