Online Desk
১৪ মার্চ ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে দুগর্ন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো নারীর মরদেহের তিনটি খন্ড

শ্রীপুরে দুগর্ন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো নারীর মরদেহের তিনটি খন্ড

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: সকাল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল, বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে দুর্গন্ধও। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলে মানব দেহের খন্ডিত অংশ। খবর পেয়ে পুলিশে ঘটনাস্থলে পৌছে বাড়ির টিউবওয়েল থেকে পানি নির্গত হওয়ার গর্ত (ডোবায়) ভাসতে দেখেন মরদেহের তিনটি অংশ।

শনিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার (চন্নাপাড়া) এলাকার নাজমুল হাসানের বাড়ির ডোবা থেকে অজ্ঞাত নারীর মরদেহের তিনটি খন্ড উদ্ধার করে পুলিশ।

বাড়ির মালিক নাজমুল হাসান জানান, তার বাড়ীর প্রতিটি কক্ষ আশপাশের স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেয়া হয়েছে। রান্নাসহ দৈনন্দিন ব্যবহার্য পানি নিস্কাষনের জন্য বাড়ির পাশেই প্রায় আট-দশ বছর আগে ছোট একটি গর্ত (ডোবা) নির্মাণ করা হয়। সম্প্রতি ওই ডোবাতে কচুরিপানা জমে ভরাট হয়ে যায়। দুপুরে বাড়ির ভাড়াটিয়ারা দুর্গন্ধ পেয়ে আশপাশে খোঁজ করতে থাকে।

এক পর্যায়ে তারা (ভাড়াটিয়ারা) টিউবওয়েল থেকে পানি নির্গত হওয়ার গর্তে খন্ডিত মানবদেহ দেখতে পেয়ে বাড়ির মালিককে খবর দেন। পরে তিনি বিষয়টি থানায় খবর দিলে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে ডোবা থেকে নারীর মরদেহের তিনটি খন্ড উদ্ধার করে।

স্থানীয়রা জানান, আশপাশের শিল্পকারখানা গড়ে উঠায় চন্নাপাড়া এলাকাটি ঘনবসতি হয়ে উঠে। দুষ্কৃতিকারী ওই নারীকে অন্য কোথাও হত্যা করে ঘটনা আড়াল করার জন্য রাতের আঁধারে এখানে এনে ফেলে যেতে পারে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদহে উদ্ধার করেছে। খন্ডিত মরদেহের পরিচয় শনাক্ত কাজ চলছে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেওয়ানগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ধুনটে কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ করে ভিডিও ধারণ করায় মামলা

সিংড়ায় সাংবাদিকদের কল্যাণ ও মান উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক

লালপুরে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার

পটুয়াখালী সফট বাইট ম্যানেজারের মৃত্যু ও সাদিককে আটকের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন

লালপুরে খাল খনন উদ্বোধন

পটুয়াখালীতে মিথ্যা ধর্ষণ মামলার বাদী গ্রেফতার

শ্রীপুরে আসামীরা জামিনে বের হয়ে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভূরুঙ্গামারীতে ৭ দিন পর রোদের দেখা ধান শুকানোর মেলা বসেছে সড়কে

১০

হরমুজ প্রণালিকে মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ বানানোর হুমকি ইরানের

১১

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১২

ভূরুঙ্গামারীতে পার্টনার স্কুল কংগ্রেস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

১৪

বকশীগঞ্জে ওড়না পেঁচিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

১৫

ধুনটে মন্দিরের ভবন বর্ধিতকরণ নির্মাণ কাজের উদ্বোধন

১৬

এবি ব্যাংকের ৪৭ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যবসায়ীর ১১ বছরের কারাদণ্ড

১৭

ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে “মদিনা কন্ডোমিনিয়াম সিটি’র সূচনা: পরিকল্পিত নগর জীবনের নতুন অধ্যায়

১৮

গণতন্ত্র রক্ষায় স্বাধীন ও সাহসী গণমাধ্যমের আহ্বান

১৯

দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পরিচিত ক্লাস অনুষ্ঠিত

২০