Shakil Shah
১ সেপ্টেম্বর ২০২২, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীলংকাকে নিয়ে সুজনের খোঁচা, যা বললেন জয়াবর্ধনে

ভোরের দর্পণ ডেস্কঃ

জয়সুরিয়া, জয়াবর্ধনেদের শ্রীলংকা এখন আর নেই।  সে সময় দলটির কাছে পাত্তাই পেত না বাংলাদেশ।

তবে বর্তমান শ্রীলংকাকে বলে কয়ে হারায় অনেক দলই। টি-টোয়েন্টির মতো ফরম্যাটেও শ্রীলংকার সাথে সমানে সমানে লড়াই করে বাংলাদেশ।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে সবশেষ ৬ ম্যাচে তিনটি করে জয় দুই দলেরই। এমন পরিসংখ্যানকে সামনে রেখেও বাংলাদেশের বোলিং নিয়ে কটাক্ষ করেন দাসুন শানাকা।

সাকিব আর মোস্তাফিজ ছাড়া বাংলাদেশ দলে বিশ্বমানের বোলার নেই বলে বিস্ফোরক মন্তব্য করেন লঙ্কান অধিনায়ক।

শানাকার এমন হেয় করা মন্তব্যের জবাব ক্রিকেটাররা না দিলেও খালেদ মাহমুদ চুপ থাকেননি।

দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে বুধবার সংবাদ সম্মলেন প্রতিপক্ষ দল নিয়ে মন্তব্য করতে গিয়ে বাংলাদেশের টিম ডিরেক্টর বলেন, ‘আমি জানি না, দাসুন শানাকা এটি কেন বলেছে! অবশ্যই টি-টোয়েন্টিতে আফগানিস্তান ভালো স্কোয়াড। সে (শানাকা) বলেছে— আমাদের শুধু দুজন (বিশ্বমানের) বোলার আছে, তাই না? আমি তো শ্রীলংকার বোলারই দেখি না।’

আর সুজনের বক্তব্যের এ অংশটার ভিডিও টুইট করে শ্রীলংকার ক্রিকেটবিষয়ক খবরের ওয়েবসাইট ক্রিকওয়্যার।

সেটি দেখে খেপেছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। নিজের টুইটারে ক্রিকওয়্যারের টুইটটি শেয়ার করেছেন তিনি।

এরপর লিখেছেন, ‘মনে হচ্ছে শ্রীলংকার বোলারদের নিজেদের মান দেখানোর সময় এটা। আর ব্যাটারদের সময় এসেছে এটা দেখানোর যে মাঠে তারা কেমন…।’

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা।  বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ।

তার আগে কথার লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে একটা দ্বৈরথ তৈরি হয়েছে – এ কথা বলছেন অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০