Shakil Shah
৬ ফেব্রুয়ারী ২০২২, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংক্রমণ নিম্নমুখী বলার সময় হয়নি : স্বাস্থ্য অধিদপ্তর

ভোরের দর্পণ ডেস্ক:

দেশে করোনাভাইরাসের সংক্রমণ গত কয়েকদিনে কিছুটা কমেছে। তবে সার্বিক সংক্রমণ পরিস্থিতিকে প্রকৃতপক্ষে নিম্নমুখী বলার সময় হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে এমনটি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরে

তিনি বলেছেন, গত দুদিনে আমরা দেখেছি সংক্রমণের নিম্নমুখী প্রবণতা আছে, তবে এটি আসলেই নিম্নমুখী কি না, তা বলার সময় এখনও হয়নি। এ সময়টাতে আমরা যেন আত্মতুষ্টিতে না ভুগি। আমরা যেন আরও বেশি দায়িত্বের পরিচয় দিই। নাক মুখ ঢেকে মাস্ক পরিধান করাসহ যেসব স্বাস্থ্যবিধি রয়েছে, সেগুলো মেনে চলি।

নাজমুল ইসলাম বলেন, আমরা দেখেছি বিভিন্ন স্থানে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, সেখানেও আমরা সবার প্রতি আবেদন রাখতে চাই, স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে ও নাক মুখ ঢেকে মাস্ক পরিধান করতে হবে।

তিনি আরও বলেন, আমরা আশা করছি বইমেলা শুরু হবে, তবে যেহেতু বিপুল লোক সমাগম হবে, স্টলগুলোতে যারা দায়িত্ব পালন করবেন এবং মেলা সংশ্লিষ্ট যারা থাকবেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যাদের প্রথম ডোজের টিকা নেওয়ার পর দ্বিতীয়টির এসএমএস এসেছে, তারা যেন যথাসময়ে সেটি নিয়ে নেন।

যাদের বুস্টার ডোজের সময় হয়েছে এবং এসএমএস এসেছে, তারা যেন দ্রুততম সময়ে সেটি নিয়ে নেন। বইমেলায় অবশ্যই টিকা গ্রহণের যে সনদটি রয়েছে, সেটি যেন দৃশ্যমানভাবে প্রদর্শন করা যায়। এটি অন্যদের কাছে অনুপ্রেরণাদায়ক হতে পারে— যোগ করেন এ কর্মকর্তা।

অধিদপ্তরের মুখপাত্র বলেন, যাদের আগে থেকেই দীর্ঘমেয়াদী নানা রোগ আছে, তাদের কোনো ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ  নেবেন এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি হতে হবে।

অ্যান্টিভাইরাল ওষুধ প্রসঙ্গে তিনি আরও বলেন, আমরা দেখেছি টিকার পাশাপাশি করোনাকালে অ্যান্টিভাইরাল ওষুধের আবিষ্কার হয়েছে। বিভিন্ন জায়গা থেকে সেগুলো উৎপাদন হচ্ছে, বাংলাদেশেও সেগুলো ব্যবহার করা হচ্ছে। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে আমাদের চিকিৎসকসহ বন্ধুদের কাছে আমরা আবেদন রাখতে চাই, সুনির্দিষ্ট লক্ষণ ও নির্দেশনা ছাড়া কোনো অবস্থাতেই যেন এ ধরনের ওষুধ ব্যবহার করা না হয়, কোনো অবস্থাতেই যেন এসবের অপব্যবহার না করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০