Bhorer Darpan
৩০ সেপ্টেম্বর ২০২৫, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলভার জুবিলী উদযাপন উপলক্ষ্যে এমিরেটস স্কাইওয়ার্ডসে আকর্ষণীয় বিভিন্ন অফার

সিলভার জুবিলী উদযাপন উপলক্ষ্যে এমিরেটস স্কাইওয়ার্ডসে আকর্ষনীয় বিভিন্ন অফার

এমিরেটস এয়ারলাইন এবং ফ্লাইদুবাইয়ের লয়্যালটি প্রোগ্রাম ‘এমিরেটস স্কাইওয়ার্ডস’ তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সদস্যদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। ২৫ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত স্কাইওয়ার্ডস সদস্যরা বোনাস মাইল (পয়েন্ট) অর্জন, বিভিন্ন সারপ্রাইজ এবং ২৫ মিলিয়ন স্কাইওয়ার্ডস মাইল এর র‍্যাফেল ড্র’তে অংশগ্রহণের সুযোগ পাবেন।

এ উপলক্ষ্যে এমিরেটস তাদের একটি উড়োজাহাজকে বিশেষ ‘২৫ বছর’ লিভেরীতে সজ্জিত করবে। বিশেষ এই উড়োজাহাজটি আগামী মাসগুলোতে বিশ্বের বিভিন্ন গন্তব্যে চলাচল করবে।

২৫ মিলিয়ন স্কাইওয়ার্ডস মাইল প্রোগ্রামের অধীনে সদস্যরা বিশেষ র‍্যাফেল ড্র’তে অংশগ্রহণ করে ১ লক্ষ অথবা ২.৫ লক্ষ মাইল অর্জন করতে পারবেন, তবে ভাগ্যবান বিজয়ী পাবেন ১ মিলিয়ন মাইল। এজন্য স্কাইওয়ার্ডস সদস্যদের এমিরেটস, ফ্লাইদুবাই অথবা অংশগ্রহণকারী পার্টনারদের সেবা ব্যবহার করে নিবন্ধন করতে হবে।

সদস্যরা তাদের স্কাইওয়ার্ডস মাইল অর্জনের ক্ষেত্রে ৫০ শতাংশ বোনাস মাইল পাবেন যদি তারা এমিরেটস এবং ফ্লাইদুবাইয়ে বুকিং করেন। অন্যান্য পার্টনার এয়ারলাইনে বুকিং এর ক্ষেত্রে ২৫ শতাংশ বোনাস পাওয়া যাবে। তবে, সংযুক্ত আরব আমিরাতে পার্টনারদের আউটলেটে শপিং, ডাইনিং এবং অবকাশ যাপনের ক্ষেত্রেও এই সুবিধা মিলবে। এমিরেটস স্কাইওয়ার্ডস ক্রেডিট কার্ড ব্যবহার করে এমিরেটস স্কাইওয়ার্ডস হোটেলগুলোতে বুকিং করেও এই সুবিধা পাবেন সদস্যরা।

অক্টোবরের প্রথম দিক থেকেই দুবাই থেকে বা দুবাইয়ে ভ্রমণকারী স্কাইওয়ার্ডস সদস্যরা বিভিন্ন ইন্টারেক্টিভ কুইজে অংশগ্রহণ করে স্কাইওয়ার্ডস মাইল অর্জনের পাশাপাশি সৌজন্যমূলক এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার এবং দুবাই ডিউটি ফ্রি ভাউচার পাবেন। দুবাইয়ের টার্মিনাল ২ এবং ৩ এ ফ্রি আইসক্রিম অফারও থাকবে স্কাইওয়ার্ডস সদস্যদের জন্য।

স্কাইওয়ার্ডসের পুরনো সদস্যদের জন্য থাকছে বিভিন্ন সারপ্রাইজ অফার যেমন, টিআর আপগ্রেড, কেবিন আপগ্রেড ও লোভনীয় গুডি।

বর্তমানে সারাবিশ্বে এমিরেটসের সদস্য সংখ্যা প্রায় ৩৭ মিলিয়নেরও অধিক, যার মধ্যে বাংলাদেশে ১ লক্ষেরও বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০