Shakil Shah
৯ জুন ২০২১, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট নগরে আম্বরখানা-শাহী ঈদগাহ সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে ও ক্ষোভ-অসন্তোষ

বাপ্পা মৈত্র, সিলেটঃ

সিলেট নগরের আম্বরখানা থেকে শাহী ঈদগাহ পয়েন্ট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কটি বহুদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এই সড়কের বেশিরভাগ অংশই এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন গুরুত্বপূর্ণ এই সড়কে চলাচলকারী মানুষজন। খানাখন্দে ভরা এই সড়কে অল্প বৃষ্টি হলেই পানি জমে যায়। সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে গেছে।

এ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অনেকেই জনগুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কার না করায় সিসিককে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এ সড়কের বেশির ভাগ স্থানে পিচ উঠে বড় বড় খানা-খন্দে ভরপুর। নগরের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুই বছর ধরে এসব রাস্তায় কোনো সংস্কার না হওয়ায় স্থানে স্থানে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। পাথর ও ইটের খোয়া বেরিয়ে যাওয়ায় এসব রাস্তা দিয়ে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ট্রাক, বাস, লেগুনাসহ নানা ধরনের যান ঝুঁকি নিয়ে চলাচল করছে।

এসময় শাহী ঈদগাহ এলাকার কয়েকজন বাসিন্দা জানান, আমাদের এলাকার রাস্তাটি কয়েক বছর ধরেই ভেঙে পড়ে আছে। এ রাস্তাটি নগরের গুর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকার মূল সড়কের সংযোগ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। অথচ সংযোগ সড়কটিই চলাচলের অনুপযোগী। সংস্কারের অভাবে রাস্তার অবস্থা খুবাই খারাপ, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ রাস্তা দিয়ে যাতায়াতকারী যানবাহনগুলোকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। আম্বরখানা থেকে টিলাগড় রোডের সিএনজি অটোরিকশা চালক লোকমান উদ্দিন বলেন, গত কয়েক দিন আগে অসুস্থ এক নারীকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। অসাবধানতাবশত হঠাৎ করে একটি গর্তে চাকা পড়ে গিয়ে সিএনজিটি হেলে পড়ার মত অবস্থা তৈরী হয়। এতে রোগী আরও আহত হন।

বৃষ্টি হলে এ রাস্তা দিয়ে গাড়ি চালাতে ভয় করে কখন কি হয়ে যায়। সরকারের দেওয়া হাজার হাজার কোটি টাকা সিসিক কোথায় খরচ করছে, নগরের গুরুত্বপূর্ণ বেশির ভাগ সড়কেরই একই অবস্থা।

সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, আম্বরখানা থেকে শাহী ঈদগা রাস্তাটির কাজের টেন্ডার হয়েছে। কিন্তু বর্ষা মৌসুম শুরু হয়ে যাওয়ায় কাজ আপাতত বন্ধ রয়েছে। তাই বর্ষা মৌসুম শেষ হওয়ার আগে রাস্তাগুলোর সংস্কারকাজ শুরু করা যাবে না। বৃষ্টির মৌসুম শেষ হওয়া মাত্রই আবার সংস্কারকাজ করা হবে। তবে যান চলাচলের জন্য বড় বড় খানাখন্দগুলো ভরাট করে দেওয়া হবে। উল্লেখ্য, এ সড়কটি দিয়েই এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ, বালুচর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, হার্ট ফাউনডেশন, বক্ষব্যধি ক্লিনিক, ডায়রিয়া হাসপাতাল ও শিল্পকলা একাডেমিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়।

এছাড়াও সিলেট সদর উপজেলা পরিষদ, হজরত শাহপরান (রহ.) মাজার, জালালাবাদ সেনানিবাস, তামাবিল ও জাফলং যাওয়ার মহাসড়কের সঙ্গেও এটি গিয়ে যুক্ত হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

“সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে আন্ত: প্রেসক্লাব মত বিনিময় সভা অনুষ্ঠিত

১০

সিংড়ায় দিনব্যাপী ইউএনও’র ঝটিকা অভিযান: ভেকুর ২৪ ব্যাটারি জব্দ

১১

নাগেশ্বরীতে ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক পলাতক

১২

একসাথে ওয়েস্টার্ন কেপে পর্যটন বাড়াতে কাজ করবে এমিরেটস ও ওয়েসগ্রো

১৩

গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী

১৪

সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২

১৫

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

১৬

রায়গঞ্জে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৭

মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর: বাঁশখালীতে যুবককে জেলে দিলেন ভ্রাম্যমান আদালত

১৮

৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

১৯

ছয় জেলায় বজ্রপাতে নিহত ১২

২০