Shakil Shah
২৫ জানুয়ারী ২০২২, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বদেশের বিরুদ্ধে মানুষ কীভাবে কাজ করে, বোধগম্য নয় আইজিপির

সোমবার রাতে রাজারবাগ পুলিশ মিলনায়তনে অনুষ্ঠানে বক্তব্য দেন আইজিপি ড. বেনজীর আহমেদ- ছবি : সংগৃহীত

ভোরের দর্পণ ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, একজন মানুষ যে দেশে জন্মগ্রহণ করেন, সে দেশেরই বিরুদ্ধে কীভাবে কাজ করে তা তার বোধগম্য নয়। তিনি বলেন, বাংলাদেশ দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করছে। এটাকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

পুলিশ সপ্তাহ-২০২২ এর দ্বিতীয় দিন গতকাল সোমবার রাতের অধিবেশনে সভাপতির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। অধিবেশনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন মতবিনিময় সভায় অংশ নেন। রাজারবাগে পুলিশ মিলনায়তনে এ সভা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি মো. কামরুল আহসান।

অবৈধ অভিবাসীর প্রসঙ্গ উল্লেখ করে আইজিপি বলেন, বাংলাদেশের মানুষের এখন আর নৌকায় করে অভিবাসী হিসেবে বিদেশে যাওয়ার মতো অবস্থা নেই। তিনি এ ক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের মধ্যে কাজের ক্ষেত্রে এ মতবিনিময় সভা এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে উল্লেখ করেন ড. বেনজীর।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, দেশীয় ও আন্তর্জাতিক একটি স্বার্থান্বেষী মহল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা আপনাদের জন্য যেমন কষ্টকর, তেমনি বাংলাদেশের ভাবমূর্তির সঙ্গেও যায় না। এ ক্ষেত্রে কাজ করার জন্য তিনি পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, জাতিসংঘের পিসকিপিংয়ের মাধ্যমে আমাদের যে সুনাম এসেছে তা ধরে রাখতে ধৈর্য্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০