Ibrahim Atiullah Anik
১০ নভেম্বর ২০২৫, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হত্যা মামলার আসামিদের প্রতিশোধ: আইনজীবির বাড়িতে হামলার অভিযোগ

হত্যা মামলার আসামিদের প্রতিশোধ: আইনজীবির বাড়িতে হামলার অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ীতে এক আইনজীবির বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আইনজীবির মা মোছা: রাহিলা খাতুন বাদী হয়ে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি ঘটেছে গত রবিবার (৯ নভেম্বর) বিকেলে নালিতাবাড়ী পৌরশহরের কালিনগর এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রামদা, লোহার রডসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। ভুক্তভোগী আইনজীবির নাম মো. আশরাফুল আলম। তিনি শেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য।

এজহার সূত্রে জানা যায়, এডভোকেট আশরাফুল আলম একটি হত্যা মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু মামলার আসামিপক্ষ একই এলাকার হওয়ায় তারা মামলা থেকে সরে দাঁড়ানোর জন্য ওই আইনজীবির ওপর চাপ সৃষ্টি করে আসছিল। তিনি তাতে রাজি না হওয়ায় জামিনে থাকা আসামি রফিকুল ইসলাম, নবাব আলী, বাবু মিয়া, সাদ্দাম মিয়া ও মাতাব মিয়া আক্রোশবশত হঠাৎ করে তার বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা আইনজীবিকে বাড়িতে না পেয়ে টিনের বেড়া ভাঙচুর করে। এসময় আইনজীবির স্ত্রী বাধা দিলে তাকে ধাওয়া করে হামলাকারীরা। তবে তিনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে রক্ষা পান। পরে তিনি স্বামীকে ফোনে বিষয়টি জানান। আশরাফুল আলম তাৎক্ষণিকভাবে নালিতাবাড়ী থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ উদ্ধার করা অস্ত্র জব্দ করে থানায় নিয়ে আসে।

এডভোকেট আশরাফুল আলম বলেন, “আইন অনুযায়ী যে কেউ যেকোনো মামলায় পক্ষভুক্ত হতে পারে। হামলাকারীরা একাধিক হত্যা মামলার আসামি। হামলার পর থেকে আমার পরিবার ভয়-ভীতিতে রয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানাই।”

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। হামলাকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০