Shakil Shah
৩ নভেম্বর ২০২১, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪ জেলায় করোনা সংক্রমণের হার শূন্য

ভোরের দর্পণ ডেস্ক:

দেশে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই কমে এসেছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে ইতিমধ্যে দেশের চারটি জেলায় করোনা সংক্রমণের হার শূন্যের কোটায় চলে এসেছে। 

বুধবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক ওয়েবসাইটে হালনাগাদ করা তথ্যে বিষয়টি জানানো হয়েছে। শূন্যের কোটায় আসা জেলাগুলো হলো- লালমনিরহাট, নেত্রকোনা, সাতক্ষীরা ও বরগুনা।

হালনাগাদ তথ্যে বলা হয়েছে, গত ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৭ দিনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, লালমনিরহাট, নেত্রকোনা, সাতক্ষীরা ও বরগুনায় করোনা সংক্রমণের হার শূন্যে নেমে এসেছে।

এর মধ্যে সাতক্ষীরা জেলায় গত সাত দিনে টেস্ট পজিটিভিটি শূন্য শতাংশ। টেস্ট হয়েছে ৪৫৫টি, তার মধ্যে একজনেরও করোনা পজিটিভ হয়নি। যেখানে এর আগের সপ্তাহে (১৮-২৪ অক্টোবর) টেস্ট পজিটিভিটির হার ছিল ০.৫৭ শতাংশ। ৩৪৯টি পরীক্ষায় মাত্র দুই জনের করোনা শনাক্ত হয়।

বরগুনা জেলায় গত সাত দিনে টেস্ট পজিটিভিটি শূন্য শতাংশ। জেলায় ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৩৩৯টি নমুনা পরীক্ষায় কারও করোনা সংক্রমণ শনাক্ত হয়নি। এর আগের সপ্তাহে জেলাটিতে টেস্ট পজিটিভিটির হার ছিল ০.৬৯ শতাংশ। ২৮৮টি করোনা পরীক্ষায় মাত্র দুই জনের করোনা শনাক্ত হয়েছিল।

এদিকে, লালমনিরহাটে ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর সময়ে ১৩১টি নমুনা পরীক্ষায় কারো করোনা সংক্রমণ শনাক্ত হয়নি। জেলাটিতে টেস্ট পজিটিভিটিও শূন্য শতাংশ। এর আগের সপ্তাহে জেলাটিতে টেস্ট পজিটিভিটির হার ছিল ০.৭৩ শতাংশ। ১৩৭টি পরীক্ষায় এক জনের করোনা শনাক্ত হয়েছিল।

আর নেত্রকোনা জেলায় ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর সময়ে ৪৪৬টি নমুনা পরীক্ষায়ও কারো শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়নি। জেলাটিতে টেস্ট পজিটিভিটিও শূন্য শতাংশ। এর আগের সপ্তাহে জেলাটিতে টেস্ট পজিটিভিটির হার ছিল ০.৭২ শতাংশ। ৪১৫টি পরীক্ষায় মাত্র তিন জনের করোনা শনাক্ত হয়েছিল।

অধিদফতরের তথ্যমতে, গত সাত দিনে সারা দেশে এক লাখ সাত হাজার ৫৭৭টি করোনার নমুনা পরীক্ষা হয়েছিল, যেখানে এক হাজার ৪১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। আর এই সময়ে সর্বমোট মৃত্যু হয় ৩২ জনের।

এদিকে, মঙ্গলবার (২ নভেম্বর) জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৭৩ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২ জনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০