Shakil Shah
২৫ মার্চ ২০২২, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫ মাস পর দলীয় পদ ফিরে ফেলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপি নেতা জহুরুল আলম

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড (চট্টগ্রাম):

৫ মাস পর পদ ফিরে ফেলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর। বৃহস্পতিবার (২৫ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান ফেসবুকে শেয়ার করায় পাশাপাশি স্থানীয় সাংসদ দিদারুল আলমের বক্তব্য দেওয়া একটি ছবির সঙ্গে ‘বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত’ এমন একটি পোস্ট শেয়ার করা হয়। আর সেটি শেয়ার করা হয় উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল আলমের ফেসবুক থেকে। একারণে ওই বছরের ১লা নভেম্বর জহুরুল আলম জহুর এর পদ স্থগিত করেন কেন্দ্রীয় বিএনপি।

রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ইতোপূর্বে আপনাকে দলের শৃংখলাপরিপহ্নী কাজের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য পদ স্থগিত করা হয়।

আপনার আবেদনের প্রেক্ষিতে পদ পদবী স্থগিতাদেশ প্রত্যাহার পূর্বক দুইটি পদ পূনর্বহাল করা হলো। এ সময় তিনি দলের ঐক্য সুদৃঢ় করে দলকে আরো শক্তিশালী করে কাজ করার জন্য তার প্রতি আহ্বান জানান। এদিকে স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জহুরুল আলম জহুর।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০