Shakil Shah
২৯ অগাস্ট ২০২২, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যে পাঁচ কারণে ভারতের কাছে হেরেছে পাকিস্তান

ভোরের দর্পণ ডেস্কঃ

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছিল ভারত। তবে এবার এশিয়া কাপে জিতে মর্যাদা নিজেদের দিকে নিয়ে এলো দলটি। শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারাল ভারত। ইনিংসের শেষ ৩ বলে ৬ রানের দরকার হলে মোহাম্মদ নওয়াজের বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন হার্দিক পান্ডিয়া।

রোববার এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে চিরপ্রতিদ্বন্দ্বী দুদল। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যালশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান।

প্রথমে ব্যাট করা পাকিস্তান ভারতের বোলিং তোপে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয় দলটি। জবাবে ৫ উইকেট হারিয়ে ও ২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ভারতের জয়ে ব্যাট-বলে দারুণ অবদান রেখে ম্যাচ সেরা হন পান্ডিয়া।

ভারতীয় এক সংবাদমাধ্যম ভারতের কাছে পাকিস্তানের হারকে পাঁচটি কারণ দিয়ে ব্যখ্যা দিয়েছে।

১, গুরুত্বপূর্ণ টস জেতা। পাকিস্তান অধিনায়ক বাবর আজমও বলেছিলেন, তিনি টস জিতলে ফিল্ডিং নিতেন।

২, ১৫তম ওভারে হার্দিক পান্ডিয়ার দুই উইকেট তুলে নেওয়া। জমে যাওয়া এবং বিপজ্জনক দেখানো মোহাম্মদ রিজওয়ানকে ফেরান প্রথম বলে। খুশদিল শাহকে ফেরান তৃতীয় বলে।

৩, দুর্দান্ত বোলিং ভুবনেশ্বর কুমারের। নিজের দ্বিতীয় ওভারেই ফেরান বাবর আজমকে। পরে পাকিস্তানের মিডল অর্ডারকে ভাঙেন। তুলে নেন শাদাব খান, আসিফ আলীর উইকেট। মোট চার উইকেট নেন ভুবি।

৪, ভুবনেশ্বর, হার্দিক এবং রবীন্দ্র জাদেজার ওভারে রানই করতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। তিন জনের ১০ ওভারে ওঠে মাত্র ৬২ রান।

৫, পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার ৫২ রানের জুটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০