bhorerdarpan
২০ এপ্রিল ২০২০, ৮:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিম্নবিত্ত ও দরিদ্রদের ভিবিডি আর্থিক সহযোগিতা প্রদান

শ্রীমঙ্গল প্রতিনিধি: করোনা ভাইরাস জনিত কারনে গোটা দেশ লক ডাউন হয়ে আছে।বিপাকে পড়ে আছে দেশের হত-দরিদ্র ও নিম্নবিত্ত সহ সকল শ্রেনীর মানুষ।তবে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে দরিদ্র মানুষ গুলোর কষ্ট লাঘব করার জন্য।সরকারের পাশাপাশি বিভিন্ন সামজিক সংগঠনও ইতিমধ্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী বিতরণ করে তাদের পাশে এসে দাড়িয়েছে।অন্যান্য সংগঠনের ন্যায় জাগো ফাউন্ডেশন এবং এর অঙ্গ সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ একযোগে ফান্ড কালেকশন করে ঢাকায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ২০ এপ্রিল সোমবার ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলার উদ্যোগে শ্রীমঙ্গল এবং মৌলভীবাজারসহ জেলার শ্রীমঙ্গল, কুলাউড়া উপজেলার গ্রামে বসবাসকারী একেবারে দরিদ্র ও কর্মহীন ৬৫ জনকে মোট ১৮ হাজার টাকার সমমূল্যের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।যাতে তারা তাদের প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারে।বিতরণ কাজে মৌলভীবাজার টিমে দায়িত্ব পালন করেন ভাইস প্রেসিডেন্ট সুমিত বর্ধন,জেনারেল সেক্রেটারি আরিফুল ইসলাম, হিউম্যান রিসোর্স অফিসার নাইমুল ইসলাম রাফি এবং শ্রীমঙ্গল টিমে দায়িত্ব পালন করে সংগঠনটির প্রজেক্ট অফিসার জামাল হোসেন,ট্রেজারার নাদির হোসেন ও পাবলিক রিলেশন অফিসার নুশরাত জাহান। 
পুরো ইভেন্ট তত্ত্বাবধানকারী ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলার প্রেসিডেন্ট মোঃশামীম মিয়া জানান, “এটি ছিল আমাদের সংগঠনের সকল সদস্যদের সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে কোন প্রকার অনুদান বা ডোনেশন সংগ্রহ ছাড়াই মানুষের পাশে দাড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস।তবে আমি মনে করি এই সাহায্য পর্যাপ্ত নয়।এজন্যে বর্তমান সংকটকালীন মুহুর্তে আমাদের সমাজের প্রত্যকের উচিত যার যার অবস্থান থেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে এসে দাড়ানো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০