Bhorer Darpan
২৫ জুলাই ২০২৪, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হিজলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

হিজলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বরিশালের হিজলা উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

বুধবার (২৪ জুলাই) দিবাগত রাতে তাকে হত্যা করা হয়। নিহত সুফিয়ান সরদার (৩২) উপজেলার চর দুর্গাপুর গ্রামের জামাল সরদারের ছেলে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। 

সুফিয়ানের মামা মেমানিয়া ইউপি সদস্য নোমান সরদার জানান, মেঘনা নদীর তীরবর্তী এলাকায় মাছঘাট দেওয়াসহ বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে সাবেক ইউপি সদস্য মাইনুল ও ওহাব আলী গোলদারের বিরোধ রয়েছে। সুফিয়ানের কারণে প্রতিপক্ষরা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে না। এ কারণে তার ওপর ক্ষিপ্ত ছিল। বুধবার রাত ১০টার দিকে সুফিয়ান তার দুই বন্ধুকে নিয়ে যাচ্ছিলেন। ওই বিরোধের জের ধরে ওয়ার্ডের সাবেক মেম্বার বিএনপি নেতা মাইনুলের বাড়ির সামনে পৌঁছালে প্রতিপক্ষরা তাদের উপর হামলা করে। এতে তার দুই বন্ধু পালিয়ে গেলে সুফিয়ানকে একা পেয়ে কুপিয়ে আহত করে মাইনুল, ওহাব আলী, তার ছেলে সাইদ, প্রতিপক্ষ কবির, আমির, কাওসারসহ কয়েকজন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করেন। তবে পথে তার মৃত্যু হয়। 

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইর আহমেদ বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছে। আহতদের মধ্যে একজন নিহত হয়েছে। 

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা এ ঘটনায় মামলা করেছেন। এরইমধ্যে ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০