Bhorer Darpan Online
২৬ জুলাই ২০২০, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় বন্যা দুর্গতদেও মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

মজিবুর রহমান, কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোণার কেন্দুয়ায় বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণসমাগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার মোজাফরপুর ইউনিয়নে মহুরিয়া গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্ধিদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল। এর আগে অসীম কুমার উকিল এমপি দুর্গত এলাকা ইঞ্জিন চালিত ট্রলার যোগে ঘুরে ঘুরে দেখেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম,ইউএনও মো.মইন উদ্দিন খন্দকার,উপজেলা আওয়ামীল লীগের সভাপতি এড.আব্দুল কাদির ভূইঁয়া,সাধারণ সম্পাদক আসাদুল হক ভূইঁয়া, মোজাফরপুর ইউপি চেয়ারম্যান নুরে আলম মো.জাহাঙ্গীর চৌধুরী,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিচ্ছুজ্জামান,ওসি রাশেদুজ্জামান,পিআইও মেহেদী হাসান মৃধা,ইউপি চেয়ারম্যান,এসএম ইকবাল রুমী,আওয়ামীলীগ নেতা দিদারুল ইসলাম,কামরুল হাসান ভূইঁয়া,মাহমুদ চৌধুরী,এনামূল হক খান,তাপস ব্যানার্জী,এড.রফিকুল ইসলাম,হাজী লিটন,উপজেলা যুবলীগের আহবায়ক মোস্তাফিজউর রহমান বিপুলসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ পূর্বে প্রধান অতিথির বক্তব্যে অসীম কুমার উকিল বলেন, করোনার ও বন্যার সম্মূখ যোদ্ধা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক দুর্যোগ করোনার প্রাদুর্ভাবে জনজীবন বিপজস্ত এরই মাঝে দেশের বেশ কয়েকটি জেরা বন্যায় কবলিত হয়েছে। এর প্রভাব পড়েছে আমাদের কেন্দুয়ায় কিছু এলাকায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা ও বন্যার দুর্যোগ মোকাবিলা করে দেশ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রশাসন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ দুর্গতদের পাশে রয়েছেন। এবং থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় একটি মানুষ বিনা চিকিৎসায় ও না খেয়ে মারা যাবে না। সবার প্রতি সরকারের নির্দেশনাগুলি ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান রাখেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০