Bhorer Darpan Online
২৮ জুলাই ২০২০, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় ভিজিএফে’র চাল বিতরণ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া পৌরসভায় ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গত সোমবার সকাল ১০টার দিকে পৌর প্রাঙ্গণে এ কর্মসূচি উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। এসময় পৌরসভার মেয়র আসাদুল হক ভূইঁয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান ভূইঁয়া, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম, দীপক ব্যানার্জী, সাইফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মৃধা জানান, এবার ঈদুল-আযহা উপলক্ষ্যে পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে ভিজিএফের চাল পেয়েছেন ১৭ হাজার ১৯৭টি পরিবার। তাদের প্রত্যেকে ১০ কেজি করে চাউল দেয়া হয়েছে। পৌরসভা ১৫৪০ জন, আশুজিয়া ইউনিয়নে ১০৩৬, দলপা ইউনিয়নে ১১২৮,গড়াডোবা ইউনিয়নে ১৩১৭, গন্ড ইউনিয়নে ১১৭৫, সান্দিকোণা ইউনিয়নে ১২৮২, মাসকা ইউনিয়নে ১২১০, বলাইশিমূল ইউনিয়নে ১২৭১, নওপাড়া ইউনিয়নে ১০৪৬, কান্দিউড়া ইউনিয়নে ৮৬৯, চিরাং ইউনিয়নে ১২০১, রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নে ১৪১২, পাইকুড়া ইউনিয়নে ১৩৩৩ ও মোজাফরপুর ইউনিয়নে ১৩৭৭ জন। পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বরাদ্ধকৃত এসব চাল সুষ্ঠভাবে বিতরণ করেছেন বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০