Bhorer Darpan
২৫ ডিসেম্বর ২০২৪, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে দুই সন্তানের জনকের লাশ উদ্ধার

নালিতাবাড়ীতে দুই সন্তানের জনকের লাশ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে ইব্রাহীম খলিল নামক এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে ইব্রাহিম খলিল নামে ত্রিশ বছর বয়সী দুই সন্তানের জনকের মরদেহ উপজেলার কলসপাড় ইউনিয়নের ফটিয়াকান্দি গ্রামে  পাওয়া যায়। মাদকাসক্তের কারণে ও পারিবারিক কলহের জেরে এটা আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ তথ্যমতে, ফটিয়াকান্দি গ্রামের আমির উদ্দিনের মেয়ের সাথে নাকশি গ্রামের সেকান্দর আলীর ছেলে ইব্রাহিম খলিলের পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর ওই সংসারে এক কন্যা ও এক ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু ইব্রাহিম মাদকাসক্ত হওয়ায় প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। একপর্যায়ে ভালো হওয়ার শর্তে শ্বশুরবাড়ির লোকজন তার স্ত্রীকে বাড়ি নিয়ে যায়। ফলে ইব্রাহিম মানসিকভাবে ভেঙে পড়ে। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে বের হয়। কিন্তু পরদিন বুধবার সকালে স্থানীয় লোকজন ইব্রাহিমের মরদেহ পড়ে থাকতে দেখে এবং স্বজন ও পুলিশকে খবর দেয়।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০