Bhorer Darpan Online
১১ অগাস্ট ২০২০, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় শিশু শিক্ষার্থী তানিয়ার মৃত্যু নিয়ে রহস্য

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় তানিয়া আক্তার নামে তৃতীয় এক স্কুল শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। সোমবার দুপুরে নিহত তানিয়ার (১০) গ্রামের বাড়িতে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একে.এম মনিরুল ইসলাম ও কেন্দুয়া থানা ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান ও পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুল বাশার। উপজেলার পাইকুড়া ইউপির পেচুন্ধী গ্রামের আবুল কাশেমের মেয়ে ও উলুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত তানিয়া। সুত্র জানায়, শনিবার (৮ আগষ্ট) দুপুরে নিহত তানিয়া বসতঘরের ধর্ণার সাথে ওড়না পেছিয়ে ফাঁস লেগে আত্মহত্যা করে। পরিবারের কোন অভিযোগ না থাকলেও তানিয়ার লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তে জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ। রোববার দুপুরে নিহত তানিয়ার দাফন সম্পন্ন করা হয়। এব্যাপারে তানিয়ার বাবা আবুল কাশেম কাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। গত সোমবার বিকালে ঘটনাস্থল পরিদর্শনে যান নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একে এম মনিরুল ইসলাম। এসময় তিনি ঘটনাস্থল, তানিয়ার মা-বাবা, দাদা-দাদী, বান্ধবী হীরামনিসহ স্থানীয়দের সাথে কথা বলেন। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একে এম মনিরুল ইসলাম জানান, প্রতিটা আত্মহত্যার পেছনে কোন না কোন কারণ থাকে, কিন্তু তানিয়ার মৃত্যু কোন কারণ বলতে পারছে না পরিবারের লোকজন। এবং তাদের কোন অভিযোগও নেই। এত ছোট একটা মেয়ে আত্মহত্যার কোন কারণ দেখছি না। তাহলে সে এই পথ বেঁচে নিলো কেন এই প্রশ্ন থেকে যায়। ময়নাতদন্তের রিপোর্ট আসলে তানিয়ার মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০