Bhorer Darpan
১২ মার্চ ২০২৫, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে নসিমন-ভুটভুটি সংঘর্ষে হতাহত ২

বড়াইগ্রামে নসিমন-ভুটভুটি সংঘর্ষে হতাহত ২

নাটোরের বড়াইগ্রামে গরু বোঝাই নসিমনের সাথে পণ্যবাহি ভুটভুটি’র সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন মারাত্মকভাবে আহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ওয়ালিয়া-বনপাড়া আঞ্চলিক সড়কের উপজেলার চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতের নাম রুবেল হোসেন। সে পাশ্ববর্তী লালপুর উপজেলার হাংড়াগাড়ী গ্রামের আবু বক্কারের ছেলে। আহত শাকিল হোসেনের বাড়িও একই গ্রামে।

জানা যায়, ভোগ্যপণ্য নিয়ে ভুটভুটিযোগে সজিব গ্রুপের দুই বিক্রয় প্রতিনিধি (এসআর) রুবেল হোসেন (২৫) ও শাকিল হোসেন (২৭) স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলো। এ সময় চন্ডিপুর এলাকায় পৌঁছালে গরু বোঝাই নসিমনের সাথে সংঘর্ষ হলে ভুটভুটিটি দুমড়ে-মুছড়ে যায়। এতে ওই দুই বিক্রয় প্রতিনিধি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পরে রুবেলকে নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০