Bhorer Darpan
১৯ এপ্রিল ২০২৫, ৪:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গৌরীপুরে মাদকসহ জামাই-শ্বশুর গ্রেফতার

গৌরীপুরে মাদকসহ জামাই-শ্বশুর গ্রেফতার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (১৯ এপ্রিল/২০২৫) জামাই-শ্বশুরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, সজিব আহমেদ ও তার শ্বশুড় মো. রইছ উদ্দিন। তাদের নিকট থেকে ১হাজার ৮শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে উপজেলার বোকাইনগর ইউনিয়নের টাঙাটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে সজিব আহমেদের দেহ ও ঘর তল্লাশী করে ১০টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়েছে। ৮টি প্যাকেটে ২শ করে ও ২টি প্যাকেটে ১শ করে ইয়াবা ট্যাবলেট রয়েছে। সজিব আহমেদ ওই এলাকার আব্দুল কদ্দুছের পুত্র।

তিনি আরও জানান, তার শ্বশুড় মো. রইছ উদ্দিনের ভোটার আইডি কার্ড দিয়ে মোবাইলে সিম (নাম্বার) উত্তোলন করে এ সিম দিয়ে জামাই ব্যবসা করে আসছিলো। রইছ উদ্দিন ওই এলাকার নুর হোসেনের পুত্র।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক কানিজ ফাতেমা জানান, এ ঘটনায় গৌরীপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। এ ব্যবসার সাথে আরও কারা জড়িত আছে, তাদের সনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০