Shakil Shah
১৬ মে ২০২৫, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে উপজেলা ও পৌর বিএনপির চার নেতার পতদ্যাগ

উলিপুরে উপজেলা ও পৌর বিএনপির চার নেতার পতদ্যাগ

ত্যাগীদের মূল্যায়ন না করার অভিযোগ তুলে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির পদ থেকে চার নেতা পদত্যাগ করেছেন। কমিটিতে অর্থের বিনিময়ে ফ্যাসিষ্ট ও আওয়ামীলীগের দোসর জাতীয় পার্টির লোকজনকে অন্তর্ভূক্ত করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন চার নেতা। শুক্রবার (১৬ মে) দুপুরে পৌর শহরের হাজি মার্কেটের একটি কক্ষে (অস্থায়ী কার্যালয়ে) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত উপজেলা কমিটির ৪নং যুগ্ম আহবায়ক পদ থেকে পদত্যাগকারী আমিনুল ইসলাম ফুলু লিখিত বক্তব্যে বলেন, উপজেলা বিএনপির কমিটিতে তারিক আবু আলা চৌধুরীকে আহবায়ক করা হয়েছে তিনি বিগত দিনে রাজনৈতিক কোনো কর্মকান্ডে সক্রিয় ছিলেন না। বিগত দিনে তারিক চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পৌরসভার মেয়র নির্বাচিত হলেও গাঁ-বাচার স্বার্থে আওয়ামীলীগের লোককে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করে তার উপর সমস্ত দায়িত্ব দিয়ে আ’লীগের নেতাদের প্রতিষ্ঠিত করেছেন। এছাড়া বর্তমান আহবায়ক মেয়র থাকাকালীন জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পক্ষে ভোট প্রদানসহ তাকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন।তিনি আরও বলেন, বর্তমান উপজেলা বিএনপির ১৮ নং সদস্য সহিদুল ইসলাম জাতীয় পার্টির ও ফ্যাসিষ্ট মামলার আসামী। এছাড়া ১৬ নং সদস্য সাইফুল ইসলাম বাদল আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থীদের পক্ষে বিভিন্ন সময় ভোট প্রার্থনা করেছেন। পৌর বিএনপির ১৭ নং সদস্য রফিকুল ইসলাম বিগত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মার্কার প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেছিলেন। এভাবে অর্থের বিনিময়ে ফ্যাসিবাদী ও আওয়ামীলীগ সমর্থিত এবং জাপার কর্মীদের পদ পদবী বন্টন করা হয়েছে। অনতিবিলম্বে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর কমিটি বাতিল করে পুর্ণরায় ত্যাগীদের মূল্যায়ন করে কমিটি প্রদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ মহাসচিবের দৃষ্টি কামনা করেন তারা।সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপির ৪নং আহবায়ক আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির ১নং যুগ্ম আহবায়ক নুরে সাবা স্টার, ৯নং যুগ্ম আহবায়ক মোতলেবুর রহমান মঞ্জু ও ১৩ নং সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করেন। সংবাদ সম্মেলনে পদত্যাগকারী পৌর বিএনপির ১নং যুগ্ম আহবায়ক নুরে সাবা স্টার উপস্থিত ছিলেন না তবে তিনি মুঠোফোনে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।এ বিষয়ে সদ্য ঘোষিত উপজেলা বিএনপির আহবায়ক তারিক আবু আলা চৌধুরী বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। বিগত দিনে আমি পৌর বিএনপির সভাপতি, পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সহ-সভাপতি পদে ছিলাম। উলিপুরের মানুষ জানে দীর্ঘদিন ধরে কারা বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। জেলা কমিটি ত্যাগীদের মূল্যায়ন করেছেন।কুড়িগ্রাম জেলা বিএনপি সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ জানান, বিগত দিনে বিএনপির পদে থেকে অত্যাচারিত হয়ে আন্দোলন সংগ্রামে যারা নেতৃত্বে দিয়েছেন বর্তমানে তাদেরকেই মূল্যায়ন করা হয়েছে। যারা নিজেদের স্বার্থ হাসিল করতে পারেনি তারাই বির্তক সৃষ্টি করছে। এছাড়া যাকে জাতীয় পার্টির নেতা বলা হয়েছে উনি বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদে রয়েছে।কুড়িগ্রাম জেলা বিএনপি আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, এখনো পদত্যাগের কোন পত্র হাতে পাইনি। যারা যোগ্য তাদেরকেই নেতৃত্বে আনা হয়েছে। অর্থের বিনিময়ে কমিটি দেয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন, যারা বলেছে তাদেরকেই বিষয়টি প্রমাণ করতে হবে। উলিপুরে বিবদমান দুইটি গ্রুপ রয়েছে। মান অভিমান থাকবেই।উল্লেখ্য, গত বুধবার (১৪ মে) কুড়িগ্রাম জেলা বিএনপি উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষনা করেন। এতে সাবেক মেয়র তারিক আবুল আলা চৌধুরীকে আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিয়াকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি এবং নুর মোহাম্মদকে আহবায়ক ও সোলায়মান আলী সরকারকে সদস্য সচিব করে ২৫ সদস্যর পৌর কমিটি ঘোষনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০