Bhorer Darpan
২৯ সেপ্টেম্বর ২০২৫, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নান্দাইলের সিংরইল রাস্তায় দীর্ঘ ৩০ বছরেও উন্নয়নের ছোয়া লাগেনি

নান্দাইলের সিংরইল রাস্তায় দীর্ঘ ৩০ বছরেও উন্নয়নের ছোয়া লাগেনি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৮নং সিংরইল ইউনিয়নের সীমান্তবর্তী হরিপুর রতনবাজার থেকে দক্ষিণমুখি বগরীকান্দা ভায়া তেলিয়া গ্রাম পর্যন্ত ৩ কিলোমিটার জুড়ে একটি কাঁচা রাস্তায় দীর্ঘ ৩০ বছরেও উন্নয়নের ছোয়া লাগেনি। আশার আলো কবে নাগাদ বাস্তবে রূপ নিবে বা আদৌও কি উন্নয়নের ছোয়া পাবে কিনা, এমনটাই ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসী। তবে এবিষয়ে সুদৃষ্টি থাকবে বলে জানান নান্দাইল উপজেলা প্রকৌশলী। 

এই গ্রামে ৪টি মসজিদ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি মৎস্য, মুরগীর খামার রয়েছে। কয়েকটি গ্রামের শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার হাজারও নারী-পুরুষ এই বেহাল দশা রাস্তা দিয়ে চলাচল করে থাকেন। বিশেষ করে বৃষ্টির দিনে চলাচলে তাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

মঞ্জুরুল ইসলাম নামে এক স্থানীয় জানান, আমার জন্মের পর থেকে এই রাস্তাটির বেহাল দশা দেখে আসছি। এবিষয়ে আমরা অনেক উদ্যোগও নিয়েছিলাম। তবে অনেকে আশ্বাস দিয়েও তাদের কথা রাখেনি। বৃষ্টির সময় এখান দিয়ে চলাচলে আমাদেরকে চরম বেগ পোহাতে হয়। শেষে কোন উপায় না পেয়ে জেলা প্রশাসক বরাবর এবিষয়ে একটি আবেদন করেছি। আমাদের জোর দাবী, যাতে করে এই রাস্তাটি দ্রুত পাকা করণের ব্যাবস্থা করা হয়, এবিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

এবিষয়ে ৮নং সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম বলেন, এই রাস্তাটি এলইজিডি এর অধীনে তাই বিগত সরকারের সময়ে এবিষয়ে নিয়ে মিটিং এ অনেক বলাবলি করেও কোন কাজ হয়নি। সর্বশেষ তখনকার এমপি সাহেব যে রাস্তা করতে অর্ডার করেছেন, সেই রাস্তার কাজ হয়েছে। এছাড়া আমি মাটি কাটার জন্য লেবার পাঠিয়েছিলাম, কেউই মাটি দেয়েনি। এই এলাকা একটি ঘনবসতিপূর্ণ এলাকা, তাই রাস্তাটি যদি পাকা করা হয়, তাহলে গ্রামবাসী অনেক উপকৃত হবেন। 

তবে নূর-আলম নামের এক স্থানীয় বলেন, জনপ্রতিনিধিরা মাটি কাটা তো দূরের কথা, এই রাস্তায় একটুকরো ইটও ফেলাইনি। আমার বাড়ি যাইতে যে কাদা, সেখানে মাটি ফেলাইতে দিমু না এই কথায় কোন যুক্তি আছে। চেয়ারম্যানে যা বলেছে তা সম্পূর্ণ মিথ্যা। উপজেলা সহ বিভিন্ন জায়গায় আমরা এবিষয়ে অনেক বার কথা বলেও কোন সূরাহ হয়নি। হবে কেমনে হবে, চেয়ারম্যানতো আমাদের পক্ষে না।

পরে এবিষয়ে নান্দাইল উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই রাস্তা পাকা করণে কেউই আমাদের কাছে তথ্য চায়নি এবং আমরা কোন তথ্য দেয়নি। এছাড়া পিডি অফিস থেকে অর্ডার লাগে, এধরনের কাগজপত্র আমাদের কাছে নেই। আগের এমপির সময়ে যেগুলো পাশ হয়েছিল, সেগুলো প্রায় শেষ হয়ে গেছে। নতুন করে কোন কাজ আমরা এপ্রুভ করতে পারিনি। তবে আপনার কাছ থেকে জেনেছি এবং এবিষয়ে আমাদের দৃষ্টি থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০