Shakil Shah
৬ ফেব্রুয়ারী ২০২৬, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের দুই শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার বিকেলে বকশীগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বরণ করে নেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা বেশ কিছু নেতাসহ বিভিন্ন দলের কর্মীরা দলীয় নীতি ও আদর্শের সঙ্গে মতপার্থক্যের কারণে জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। অনুষ্ঠানে নবাগতদের রজনীগন্ধা ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জামালপুর-১ আসনের ১১ দলীয় সমর্থিত জোটের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী। তিনি বলেন, মানুষ এখন নৈতিক রাজনীতির দিকে ঝুঁকছে। এই যোগদান বকশীগঞ্জে আমাদের সাংগঠনিক শক্তিকে আরও বেগবান করবে।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জামালপুর-১ আসনের প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট ইলিয়াস হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়াল (আরমান), উপজেলা এনসিপির আহ্বায়ক মোসাদ্দেকুর রহমান মানিক এবং পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন।

জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন মেরুচর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, দপ্তর সম্পাদক মুনাহার আলী, বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালামত উল্লাহ, বগারচর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি হামিদুর রহমান এবং মেরুচর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজাবুল ইসলাম। এ ছাড়া ইসলামী আন্দোলনেরও বিপুলসংখ্যক নেতা-কর্মী এ সময় দলটিতে যোগ দেন।

যোগদানকারী কয়েকজন নেতা বলেন, দীর্ঘ চিন্তা-ভাবনার পর আমরা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমাদের মনে হয়েছে, এই দল ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে সঠিক ভূমিকা রাখছে। সেই লক্ষ্য থেকেই আমরা একাত্ম হলাম।

বকশীগঞ্জ পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন বলেন, তরুণ প্রজন্মসহ বিভিন্ন পেশার মানুষের জামায়াতে যোগদানের প্রবণতা আগের চেয়ে বেড়েছে। এটি তাঁদের সাংগঠনিক কার্যক্রমকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০