Shakil Shah
১৫ সেপ্টেম্বর ২০২০, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি :

নেত্রকোণার কেন্দুয়ায় ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় হামলার শিকার হয়েছেন আব্দুল রহিম নামে এক মুক্তিযোদ্ধা। সোমবার বিকালে পুরাতন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ হামালা চালায় কতিথ এভারগ্রীণ সমিতির মালিক সিরাজুল ইসলাম। এঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুল রহিমের ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগে বাদী বলেন, খুনের উদ্দেশে তার বাবার ওপর হামলা করা হয়েছে। এর আগে ঘটনার সময় হামলাকারী সিরাজুল ইসলামকে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেন। অপর দিকে গুরুতর আহত মুক্তিযোদ্ধাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার কানে সেলাই করতে হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। আহত মুক্তিযোদ্ধা আব্দুল রহিম জানান, ১৩ দিন আগে তার স্ত্রী মারা গেছেন। সিরাজুল ইসলামের সমিতি থেকে তার স্ত্রীর কিছু ঋণ নিয়েছিলেন। ঋণের সিংহভাগ টাকা পরিশোধ করলেও কিছু টাকা বাকি ছিল। ঘটনার দুই দিন আগে মুটোফোনে ঋনের টাকা পরিশোধের তাগিদ দেয় সিরাজ। এসময় মুক্তিযোদ্ধা তার স্ত্রী মারা যাওয়ার বিষয়টি জানালে সিরাজ আপত্তিকর উত্তর দেন। সোমবার বিকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সামান্য কথার কাটাকাটির এক পর্যায়ে তার ওপর হামলা চালানো হয় বলে দাবী করেন তিনি। মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বজলুর রহমান বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দাসহ দৃষ্টান্তমূলক বিচার চান তিনি। কেন্দুয়া থানা ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান বলেন, এঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামী গ্রেপ্তার করা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০