Online Desk
৩ মার্চ ২০২৬, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে প্রতারকের খপ্পড়ে ডেকোরেটর ব্যবসায়ী

ধুনটে প্রতারকের খপ্পড়ে ডেকোরেটর ব্যবসায়ী

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি সাতমাথা এলাকায় আরকে ডেকোরেটর থেকে ভাড়া নেয়ার কথা বলে এক প্রতারক বিভিন্ন সামগ্রী নিয়ে লাপাত্তা হয়ে গেছে। তবে প্রতারক তার ব্যবহৃত মোটরসাইকেলটি ওই ডেকোরেটর ব্যবসা প্রতিষ্ঠানে রেখে গেছে।

এ ঘটনায় মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রুবেল মন্ডল থানায় লিখিত অভিযোগ করেছেন। রুবেল মন্ডল উপজেলার গোসাইবাড়ি গ্রামের সোবাহান মন্ডলের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টায় অজ্ঞাত এক যুবক নিজেকে স্থানীয় বড়বিলা গ্রামের তারেক নামে পরিচয় দিয়ে মোটরসাইকেলযোগে আরকে ডেকোরেটর ব্যবসা প্রতিষ্ঠানে আসে। সে বড়বিলা বাজার এলাকায় ইফতার ও দোয়া মাহফিলের কথা বলে ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেশ কিছু ডেকোরেটর সামগ্রী ভাড়া করে অটোভ্যানে তুলে নিয়ে যায়। এসময় পরে এসে নিয়ে যাওয়ার কথা বলে তার ব্যবহৃত মোটরসাইকেলটি (নম্বর সিরাজগঞ্জ-হ-১২-৭৯২১) ওই ব্যবসা প্রতিষ্ঠানে রেখে যায় এবং ডেকোরেটর সামগ্রী গুলো সন্ধ্যায় ফেরত দেয়ার কথাও বলে।

এ অবস্থায় পরের দিন মঙ্গলবার সকাল পর্যন্ত ডেকোরেটর সামগ্রী ফিরে দেয়নি তারেক নামে ওই প্রতারক এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। তার দেওয়া নাম ঠিকানাও ভুয়া। প্রতারকের প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ডেকোরেটর সামগ্রী নিয়ে গেলেও তার রেখে যাওয়া মোটরসাইকেলটির মূল্য প্রায় ৪০ হাজার টাকা। তবে তার মোটরসাইকেলটি নিয়ে স্থানীয়দের মাঝে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রুবেল মন্ডল বাদি হয়ে ভুয়া পরিচয় দেয়া তারেকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, ব্যবসায়ীর অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০