Shakil Shah
১৬ সেপ্টেম্বর ২০২০, ২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ কয়েকটি ভবন যুগ যুগ ধরে পড়ে রয়েছে

শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে স্বাধীনতা পরবর্তী উপজেলার প্রশাসনিক এলাকায় একাধিক ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এসব ভবনগুলো প্রতিনিয়ত ধসে ধসে পড়ছে। ভেঙ্গে পড়ে প্রায়ই ছোট খাট দুর্ঘটনা ঘটছে। এসব অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত অপসারন করা না হলে ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা।

জানা গেছে, উপজেলা পরিষদ চত্বরে ঢোকার মুখেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এককালের উপজেলা প্রশাসনের ব্যবহৃত পরিত্যক্ত বিশাল একাধিক ভবন। ভবনটির দরজা জানালা কালের ক্রমে বেহাত হয়ে গেছে। প্রতিটি কক্ষের রড,সিমেন্ট দৃশ্যমান। অনেক ভবনের ছাদও ভেঙ্গে পড়েছে। পলেস্তরা নেই বললেই চলে। এ ভবনটি দুই যুগ আগে পরিত্যক্ত ঘোষনা করা হয়েছে। পাশেই রয়েছে পরিত্যক্ত টিডিডিসি হল, দুটি খাদ্য গুদাম। কয়েকদিন আগেও এ ভবনের একটি কক্ষে রাখা হতো কৃষি দপ্তরের গাড়ি। কয়েকদিন আগে ছাদ ধসে পড়েছে কৃষি দপ্তরের ব্যবহৃত গাড়ি উপর। একই চত্বরে রয়েছে সবেচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি) ঝুঁকিপূর্ণ ভবন। ভবনগুলো এখন রাতে-দিনে অনেকে প্রাকৃতি ডাকে সাড়া দিতে ব্যবহার করছে। রয়েছে গরু-ছাগলের মলমূত্র । উপজেলা প্রশাসনের প্রধান সড়কের পাশের এসব পরিত্যক্ত ভবনের ভিতরের দুর্গন্ধে পথচারিদের নাক চাপে চলতে হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, উপজেলা চত্তরের এসব অতি ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনগুলোর দ্রুত অপসারন করা হবে। সে বিষয়ে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান আলহাজ এ্যাড. শাহ-ই আলম বাচ্চু বলেন, ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম সহ একটি টিম পরিত্যক্ত ভবনগুলোর অবস্থান পরিদর্শন করা হয়েছে। উপজেলা সমন্বয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ অপসারনে অতি শীঘ্র অপসারন করার ব্যবস্থা করা হবে।
এসব অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ভবন দ্রæত অপসারন করা না হলে ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসি জানায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০