Online Desk
৫ মার্চ ২০২৬, ৮:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মির্জাপুরে বেতন ভাতা ও ঈদ বোনাসের দাবিতে রাস্তা অবরোধ

মির্জাপুরে বেতন ভাতা ও ঈদ বোনাসের দাবিতে রাস্তা অবরোধ

মো. আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্প নগরীতে উত্তরা স্পিনিং মিলের শ্রমিকেরা ফেব্রুয়ারির বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাস্তা অবরোধ করে।

বৃহস্পতিবার (০৫ মার্চ ২৬) দুপুর ১২ টার দিকে উত্তরা স্পিনিং মিলের সামনে প্রায় ১৫ মিনিট রাস্তা অবরোধ করে রাখে মিলের শ্রমিকেরা।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং আবরোধ ভেঙে দিয়ে রাস্তা চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক আনোয়ার পারভেজ শাহআলম শ্রমিকদের উদ্দেশ্য বলেন, আপনাদের দাবি দাওয়া নায্য।

মালিক পক্ষ আপনাদের বেতনভাতা ঈদের আগেই পরিশোধ করবে বলে জানিয়েছেন। আসলে মালিকপক্ষ হচ্ছে রক্তচোষা যদি আপনাদের বেতনভাতা এবং গ্র্যাচুইটির ডেট না দেয় তাহলে আমরা রাস্তায় নেমে আন্দোলন করে আপনাদের বেতন আদায় করব বলে হুঁশিয়ারী দেন বিএনপির এই নেতা।

বেতন ভাতা দাবির প্রসঙ্গে উত্তরা স্পিনিং মিলের হেড সিকিউরিটি ইনচার্জ আবদুল সাত্তার বলেন, শ্রমিকদের বেতন সব দেওয়া আছে শুধুমাত্র ফেব্রুয়ারীর বেতন ও ঈদ বোনাস বাকী রয়েছে। আমি মালিক পক্ষর সাথে আলোচনা করেছি তিনি বলেছেন শ্রমিকের এক মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস ঈদের আগেই দেওয়া হবে এবং মিলটি ৪০-৪৫ দিন দরে বন্ধ থাকিবে বলে তিনি এই প্রতিবেদক জানান।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি আব্দুলাহ আল মামুন বলেন, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। শ্রমিক আন্দোলন পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১০০ পিচ ইয়াবা উদ্ধার

বাগেরহাটে যুব ও নারীবান্ধব স্বাস্থ্যসেবা ও বাজেট নিশ্চিতে এডভোকেসি সভা

ধুনটে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণের উদ্বোধন

লংগদুতে ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম সম্মেলন অনুষ্ঠিত

রায়পুরে তিন সন্তানদের নিয়ে তিন দিন খোলা আকাশের নিচে

বিজয়নগরে দেশ রূপান্তর এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বোয়ালমারী মাদক বিরোধী ও অপরাধ দমনে গ্রামবাসীর ঐক্যের ওপর জোর, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চায় মার্কিন বাহিনী

হাম মোকাবিলায় জোরালো অভিযান, মে মাসেই পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী

১০

ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

১২

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

১৩

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

১৪

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

১৫

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

১৬

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

১৭

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

১৮

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

১৯

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

২০