Online Desk
৭ মার্চ ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাউফলে অগ্নিকান্ডে ০২টি বসতঘর পুড়ে ছাই

বাউফলে অগ্নিকান্ডে ০২টি বসতঘর পুড়ে ছাই

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে রাতের আধারে অগ্নিকান্ডে দুটি বসতঘর পুরে ছাই হয়েছে।উপজেলার সদর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডে চরের বাড়িতে গতরাত ১১টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যেহেতু রমজান মাস নামাজ-কালাম শেষ করে বাড়ির সবাই যখন ঘুমে অচেতন ঠিক তখনই এই দুর্ঘটনার উৎপত্তি শুরু।

কোনকিছু বুঝে না উঠার আগেই চারদিকে আগুনের লেলিহান শিখা দেখে কোনমতে পরিবারের লোকজন জীবন বাঁচাতে ঝুঁকি নিয়ে বের হন। ডাকাডাকি শুনে পাশ্ববর্তী ঘরের ও এলাকার লোকজন ছুটে আসে আগুন নিভাতে। রাতের বেলা তাই আগুনের শক্তির কাছে সবাই অসহায় হয়ে পরে। প্রত‍্যক্ষদর্শীদের মতে ফায়ার সিভিল স্টেশনকে খবর দিলে তারা আসতে বিলম্ব হওয়ায় পুরে ছাড়খার হয়ে যায় অসহায় আব্দুল মোতালেব ও মৃত ফরহাদের একমাত্র সম্বল মাতা গোজার ঠাঁই তাদের পৈতৃকসূত্রে পাওয়া বসতঘরটি।

এ ব‍্যাপারে মৃত ফরহাদ মৃধার স্ত্রী পারভীন বেগম বলেন, আমরা ঘুমাইয়া পরছি ক‍্যামে আগুন লাগজে জানি না। আমার কিছুই নাই সব পুইড়‍্যা ছাই হইয়া গেছে। আমার পোলায় আমারে টাইন‍্যা ঘরে গোনে নামাইয়া লইয়া গ‍্যাছে। তিনি আরোও বলেন, আমার ট্রাঙ্গের মধ‍্য দশহাজার টাহা ও কিছু সোনার জিনিস আছেলে আমার পোলার বই পরনের পোশাক ল‍্যাপ তোষক লাউল ডাইল কোন কিছুই নাই। মোতালেব মৃধার পুত্রবধূ মনিরা বলেন আগুন দেইখ‍্যা আমার মাইয়া লইয়া কোনরহোম বাইরাইছি। আমার খোপের হাঁস-মুরগি গুলোও পুরে ছাই হয়ে গেছে।

ঘটনাস্থল পরিদর্শনে এসে সদর ইউনিয়নের জামায়াতের আমির মাওলানা আবদুস সোবহান ক্ষতিগ্রস্ত পরিবারদ্বয়কে কিছু আর্থিক সাহায্য করেছেন এবং বলেছেন আমাদের টিম পরিদর্শনে আসবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে আরও সাহায্য করবেন। সদর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের ইউপি সদস‍্য আব্দুল মালেক বলেন কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে জানি না। তবে অসহায় পরিবারদ্বয়ের পাশে আমিসহ আমার ইউনিয়ন পরিষদ দাঁড়াবে।
বাউফল ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. সাব্বির আহমেদ বলেন, খবর পেয়ে সাথে সাথে দুটি গাড়িসহ দমকল বাহিনীর সদস‍্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হন। তিনি আরও বলেন, পরিবারের লোকজন বলেছেন মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি জানান, দুটি বসত ঘরে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০