
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর লালপুরে হামের উপসর্গ নিয়ে উম্মে কুলসুম (৮মাস) ও উম্মে ফাতেমা (৮মাস) নামের ২ জন জমজ শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এই তথ্য জানা গেছে।
উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের রিমা খাতুন বলেন,আমার মেয়ে উম্মে কুলসুমের মুখের মধ্যে হাম হয়েছে। ঠিক ভাবে দুধ খাচ্ছে না এবং সব সময় কান্না করছে। আর আমার আরেক মেয়ে উম্মে ফাতেমা ভালো আছে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনজুর রহমান বলেন,পরিক্ষা-নিরীক্ষার জন্য রক্তের নুমনা ঢাকাতে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বুঝা যাবে শিশু দুইজন হামে আক্রান্ত হয়েছে কিনা।