Online Desk
৭ এপ্রিল ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গভীর রাতেও খোলা মোরেলগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিস, প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

গভীর রাতেও খোলা মোরেলগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিস, প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেল গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গভীর রাত পর্যন্ত অফিস খোলা রাখার অভিযোগ সামনে এসেছে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে দপ্তর খোলা রাখার এ ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

গত সোমবার (৬ এপ্রিল) রাত ১০:৩০ মিনিটের দিকে সরেজমিনে দেখা যায়, অফিস কক্ষে লাইট-ফ্যান চালু রাখা অবস্থায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মনিরুল ইসলাম কম্পিউটারে কাজ করছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং তিনি দীর্ঘদিন ধরে অফিস কক্ষকে ব্যক্তিগতভাবে ব্যবহার করছেন এবং নিয়মিত সেখানে রাত যাপন করছেন।

এর আগে, মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি বিদ্যুৎ সাশ্রয় ও প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করতে স্মারক নং০৪.০০.০০০০.০০০.৫১২.১৮.০০১৩.২২.১০৯ (তারিখ: ৬ মার্চ ২০২৩, ২৩ চৈত্র ১৪৩২) জারি করে নির্দেশ দেয়, সন্ধ্যা ৭টার পর শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখতে হবে। এছাড়া, সকল সরকারি প্রতিষ্ঠান বিকেল ৪টার পর বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সীমাবদ্ধ।

এমন পরিস্থিতিতে সরকারি অফিস গভীর রাত পর্যন্ত খোলা থাকা প্রশাসনিক বিধি-নিষেধের স্পষ্ট লঙ্ঘন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
একই কর্মস্থলে ২২ বছর ধরে কর্মরত থাকার কারণে শিক্ষকদের নিয়ে অফিসটিকে একটি ক্লাব ঘরের পরিণত করছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মচারীকে লিখিত জবাবদিহি করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃহাবিবুল্লাহ বলেন, “ঘটনাটি আমার জানা আছে। সংশ্লিষ্ট অফিসকে লিখিতভাবে জবাবদিহি করতে বলা হয়েছে। প্রাপ্ত ব্যাখ্যা পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০