
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়ন পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন খন্দকার শেখ মো: শেফাইনুর আরেফিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোরেলগঞ্জ বাগেরহাট। বিশেষ অতিথি ছিলেন মোঃ আসাদুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার,মোরেলগঞ্জ, বাগেরহাট।
২৪০ নং দৈবজ্ঞহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত খেলায় ২৫০নং জিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) চ্যাম্পিয়ন এবং ২৩ নং সাগরকাঠি কেশারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) রানার্স হয়।
অপরদিকে ২৪০ নং দৈবজ্ঞহাটি সপ্রাবি (বালিকা) চ্যাম্পিয়ন এবং ২৩নং সাগরকাঠি কেশারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়(বালিকা) রানার্স আপ হয়।
সার্বিক তত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম সরদার,মোঃ আহসান হাবীব,শেখ মিজানুর রহমান, মোঃ রফিকুল ইসলাম,আবুল কালাম আজাদ প্রমুখ। খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক সুমন আকন, মোঃ সোলাইমান তালুকদার, কে এম আব্দুল আলিম প্রমুখ।