Online Desk
৮ এপ্রিল ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে পৃথক দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

শ্রীপুরে পৃথক দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

‎শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: ‎গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় যাতায়াত ব্যবস্থা আধুনিকায়ন ও জনভোগান্তি লাঘবে পৃথক দুটি রাস্তার উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে পৌর এলাকার বেড়াইদের চালা ও তৎসংলগ্ন এলাকায় উন্নয়ন কাজগুলোর উদ্বোধন করা হয়। মোট ৭৪ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্প দুটি বাস্তবায়িত হচ্ছে।

‎​প্রথম প্রকল্পটি পৌরসভার বেড়াইদের চালা আনোয়ার ব্যাপারির বাড়ি হতে লিচু বাগান অভিমুখী রাস্তার উন্নয়ন। ৪০০ মিটার দীর্ঘ ও ৩.৬ থেকে ৬ মিটার প্রশস্ত এই সড়কটি আধুনিক ইউনি ব্লক (Uni Block) দ্বারা নির্মাণ করা হচ্ছে। ৬০ লক্ষ টাকা বাজেটের এই প্রকল্পের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ’।

‎​দ্বিতীয় প্রকল্পটি লিচু বাগান হতে দোখলা অভিমুখী ৪০০ মিটার দীর্ঘ রাস্তার এইচবিবি (HBB) উন্নয়ন কাজ। ১৪ লক্ষ টাকা বাজেটের এই প্রকল্পটির প্রশস্ততা ১০ ফুট। এই রাস্তাটির জন্য আবেদন করেছিলেন শ্রীপুর পৌর ৭নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি ফরিদ আলম ও ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম। প্রকল্পটির বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘খান এন্টারপ্রাইজ’।

‎​উন্নয়ন কাজ দুটির শুভ উদ্বোধন করেন গাজীপুর জেলা যুবদল ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী। উদ্বোধনকালে তিনি বলেন,এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও যাতায়াত কষ্ট বিবেচনা করে এই উন্নয়ন কাজগুলো শুরু করা হয়েছে। আধুনিক ও টেকসই নির্মাণ সামগ্রী ব্যবহারের মাধ্যমে রাস্তার গুণগত মান নিশ্চিত করা হচ্ছে যেন ভবিষ্যতে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করতে পারে।

‎​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর আলম এবং উপ-সহকারী প্রকৌশলী হারুনর রশীদ। এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎​পৌর প্রকৌশল বিভাগ জানায়, ইউনি ব্লক ও এইচবিবি পদ্ধতিতে রাস্তাগুলো নির্মিত হওয়ায় এগুলো আগের চেয়ে অনেক বেশি টেকসই হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে জনগণের চলাচলের জন্য রাস্তাগুলো উন্মুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০