Online Desk
১২ এপ্রিল ২০২৬, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগেশ্বরীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নাগেশ্বরীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-কাওছার মেরিট মাদরাসার আয়োজনে শনিবার দিনব্যাপী নাগেশ্বরী কামিল মাদরাসা মাঠে এই অনুষ্ঠান হয়। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাকদের অংশগ্রহণে দৌড়, ব্যাঙ দৌড়, বিস্কুট দৌড়, মোরগ লড়াই, বেলুন ফাটানো, পাথর নিক্ষেপ, যেমন খশি তেমন সাজোসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। আল-কাওছার মেরিট মাদরাসার পরিচালক মো. জোনায়েদ হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নাগেশ্বরী কামিল মাদরাসার অধ্যক্ষ মো. শামসুদ্দীন, কলেজ মোড় দারুল ফালাহ জামে মসজিদের খতিব হাফেজ মো. মনিরুজ্জামান, রায়গঞ্জ আলিয়া মদরাসার প্রভাষক আবু বক্কর সিদ্দিক, টেপারকুটি দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মো. ইউসুফ আলী, নাগেশ্বরী বালিকা মাদরাসার সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, আল-কাওছার মেরিট মাদরাসার পরিচালক হাফেজ মো. আব্দুল মান্নান আপেল, আত তাসলিম বালিকা মাদরাসার পরিচালক হযরত আলি, অভিভাবক জাহাঙ্গীর বাদশা টুটুল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০