
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় সাড়ে ১২শ কৃষকের প্রত্যেককে ৫ কেজি উপসী বীজ ও ২০ কেজি করে সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিস কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইউএনও মো. সাইফুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের জন্য কাজ করছেন।
সরকারি সহায়তা ও প্রণোদনা সরাসরি যেনো কৃষকের হাতে কোনো মাধ্যম ছাড়া পৌঁছে যায় সেজন্যে কৃষি কার্ডের প্রবর্তন করেছে সরকার। নুর বলেন, সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে। ঈদের আগে ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সন্মানিত করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আগামীতে কৃষকরা কৃষি কার্ডের সুবিধা পাবে।