
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য সেবা পরিদর্শন ও মা সমাবেশ অনুষ্ঠিত হবে।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং বেসরকারি সংস্থা ইউএনএফপিএ এর সহযোগিতায় বুধবার দুপুরে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চর বেষ্টিত কাপনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় চরাঞ্চলের মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বক্তব্য রাখেন ইউএনএফপিএ এর চিফ অব কমিউনিকেশন গুলালেক সাউলতানোভা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোজাম্মেল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন, ইউনিয়ন উপসহকারী মেডিকেল অফিসার রনজু মিয়া, পরিবার পরিকল্পনা পরিদর্শক জাহাঙ্গীর আলমসহ অনেকে।
এর আগে বেলা ১১ টায় নুনখাওয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন ইউএনএফপিএ এর প্রতিনিধিবৃন্দ।