Online Desk
২৯ এপ্রিল ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে বিরূপ আবহাওয়ার কারণে বোরো ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। টানা কয়েকদিনের ঝড় বৃষ্টিতে কেটে রাখা ধান জমিতেই পানিবন্দি হয়ে পড়েছে। চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।

তবে বৃষ্টির কারণে ধান কাটা ও মাড়াই নিয়ে বিপাকে কৃষকরা। এতে খেতেই শীষ থেকে ঝরে পড়ছে ধান। সঠিক সময়ে ধান ঘরে তুলতে না পারলে ক্ষতির মুখে পড়বেন বলে আশংষ্কা করছেন কৃষকরা।

উপজেলা কৃষি বিভাগ থেকে জানাযায়, এবছর ধনবাড়ী উপজেলায় ১০ হাজার ৩শ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। গত কয়েকদিন যাবৎ শুরু হয়েছে ধান কর্তন। তবে কয়েকদিনের বৃষ্টিতে সেই কাজ বন্ধ হয়ে গেছে। অনেকেই কেটে রাখা ধান রোদে শুকাতে না পেরে বিপাকে পড়েছেন।

কৃষকরা জানান, এবার চাষে খরচ বেশী হয়েছে। টানা খরার কারণে বেশী সেচ ও বালাইনাশক ব্যবহার করতে হয়েছে। ফলন ভালো হলেও বৃষ্টির কারণে ক্ষতির শিকার হচ্ছেন তারা। তবে কৃষি বিভাগ বলছে, গত কয়েকদিন যাবৎ শুরু হয়েছে বোরো ধান কর্তন। উপজেলা কিছু বিল এলাকার নিচু জমির ধানে ক্ষেতে বৃষ্টির পানি জমে ধান নিমজ্জিত হয়ে পড়েছে। যদি টানা বৃষ্টি হয় তাহলে কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ঝড়ে উপজেলার বাজিতপুর শ্যামলার চর সহ বিভিন্ন এলাকায় গাছপালা পড়ে বিদুৎতের তার ছিড়ে বিদুৎ সংযোগ বন্ধ আছে। এতে এসএসসি পরীক্ষার্থী সহ নানা সমস্যার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি মাঠ ঘুরে দেখা গেছে, অনেক কৃষক ধান কেটে রোদে শুকাতে জমিতে রেখেছেন। কিছু জায়গায় পালা করে রাখা হয়েছে। বৃষ্টির কারণে ধানগুলো মাড়াই করা যাচ্ছে না। কিছু জায়গায় ধান পানির নিচে ডুবে আছে দেখা গেছে।

বীরতারার কৃষক রফিকুল ইসলাম বলেন, বিলের মধ্যে ২ বিঘা জমির বোরো ধান বৃষ্টির পানিতে শীষ পর্যন্ত ডুবে যাচ্ছে। যদি সময়মত ধান না কেটে মাড়াই ঝাড়াই করে ঘরে তোলা না যায় তাহলে খুবই ক্ষতির মুখে পড়ব।

বাজিতপুর এলাকার বাসিন্ধা সিরাজুল ইসলাম সেজনু জানান, ঝড়ে বিদুৎতের তারের উপরে গাছপালা ভেঙ্গে পড়ে তার ছিড়ে গত তিনদিন যাবৎ বিদুৎবিহীন হয়ে পড়েছে এই এলাকা। খবুই ভোগান্তির শিকার হচ্ছি।

ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান বলেন, ‘এবার উপজেলায় ১০হাজার ৩’শ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।’ তিনি বলেন, ‘ইতোমধ্যে জমির ধান কাটা শুরু হয়েছে। বৃষ্টিতে কিছু সমস্যা হলেও আবহাওয়া অনুকূলে এলে চাষিরা ধান কাটা ও মাড়াই আবার শুরু করতে পারবেন।’

ধনবাড়ী পল্লী বিদুৎ অফিসের উপ-মহাব্যবস্থাপকের অতিরিক্ত দায়িত্বে থাকা মিথুন বিশ্বাস জানান, ঝড়ে ধনবাড়ী উপজেলায় বিভিন্ন জায়গায় গাছপালা পড়ে খুটির তার ছিড়ে গেছে লন্ডভন্ড হয়েগেছে। বিদুৎবিভাগের লোকজন দ্রুত বিদুৎ সংযোগ দিতে কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০