Bhorer Darpan Online
২৪ সেপ্টেম্বর ২০২০, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় জালিয়াতির মাধ্যমে শিক্ষক নিয়োগের অভিযোগ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় বেখৈরহাটী এন.কে উচ্চ বিদ্যালয়ে কয়েকজন শিক্ষকে নিয়মবহির্ভূত ও জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে নিয়োগদানের লিখিত অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসারে কাছে এই লিখিত অভিযোগ করেন বিদ্যালয়ের অভিভাবকরা। জানা যায়, কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী বেখৈরহাটি এন,কে উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি কয়েক ধাপে বেশ কিছু সংখ্যক শিক্ষক-কর্মচারী নিয়োগ দেন ম্যানেজিং কমিটি। এদের মধ্যে কয়েকজন শিক্ষকের কাম্য শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্তে¡ও জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে নিয়োগসহ অবৈধ ভাবে এমপিও ভূক্তকরণ করা হয়েছে। যাদের নামে অভিযোগ তারা হলো বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা আক্তার। তিনি সহকারী শিক্ষক (ইংরেজি) সৃষ্ট পদে আবেদন করেন। কিন্তু ইংরেজি বিষয় না থাকা সত্তে¡ও নিয়োগ প্রাপ্তি হন এবং অবৈধ পন্থায় শূণ্য পদে এমপিও ভুক্ত হন। তার ইনডেক্স নং ১০৩২৭৬০। অথচ নিয়োগের সময় বিদ্যালয়ে এই পদটি সৃষ্টই ছিলনা। সহকারী শিক্ষক শাহ আলম। তিনি বাংলা বিষয়ে শিক্ষক নিবন্ধন করেন। তাকে অবৈধ ভাবে সমাজ বিজ্ঞান সৃষ্ট পদে নিয়োগ দেয়া হয়। যোগদানের পর শূণ্য পদে এমপিও ভূক্তকরণ করা হয়। তার ইনডেক্স নং ১১০২৭২৬। পরবর্তীতে তাকে কৃষি শিক্ষা বিষয়ে সমন্নয় করা হয় যা বিধিবর্হিভূ। বিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিষয়ে সৃষ্ট পদ না থাকা সত্বেও আব্দুন নূর নামে সুনামগঞ্জের একটি স্কুলের এক শিক্ষকে নিয়োগ ও যোগদান দেখানো হয় কাগজপত্রে। প্রায় ৪ বছর পর হটাৎ আব্দুন নুর এসে জানায় সে বেখৈরহাটি এনকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। এ খবরে চমকে উঠেন সবাই এবং মানবজমিনসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে ‘তিনি একাই দুই বিদ্যালয়ের শিক্ষক’ শিরোনামে খবর প্রকাশ হয়। এসব অবৈধ নিয়োগের কারিগড় ছিলেন সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক আফতাব উদ্দিন মোল্লা। তিনি অবৈধ পন্থায় বিধি বর্হিভূত ভাবে এমপিওতে আব্দুন নুরে পূর্বের স্কুলের ইনডেক্স নম্বরটি বেখৈরহাটি বিদ্যালয়ে স্থানান্ত করা হয় বলে অভিযোগে বলা হয়। এছাড়া ওই বিদ্যালয়ে আরো কয়েকজন শিক্ষকে বি.এড স্কেলসহ অন্যান্য উচ্চতর স্কেল অবৈধ ভাবে পাইয়ে দেয়া এবং সরকারী টাকা উত্তোলন করার অভিযোগ রয়েছে। এসব শিক্ষকদের নিয়োগকালীন শিক্ষাগত যোগ্যতা ও এমপিও ভুক্তিকরণ সংক্রান্ত সকল কাগজপত্র যাচাই-বাচাই করে ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা। এবিষয়ে জানতে চাইলে শিক্ষক শাহ আলম তার বাংলা বিষয়ে নিবন্ধন কথা স্বীকার করে বলেন, ওই নিবন্ধনে সমাজ বিজ্ঞানে নিয়োগ দেয়ার বিধান আছে বলে দাবী করেন তিনি। কৃষি বিষয়ে সম্বনয় বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, যারা আমাকে নিয়োগ দিয়েছেন তারাই এই বিষয়ে বলতে পারবেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, এসব শিক্ষকদের নিয়োগ আমার সময় হয়নি। পূর্বে সভাপতি ও বরখাস্তকৃত প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছেন। নানা অনিয়ম ও দুর্নীতি কারনে প্রধান শিক্ষক আফতাব উদ্দিন মোল্লাকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে ম্যানেজিং কমিটি। এসব অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় তারা একজোট হয়ে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে বাঁধাসহ আমার বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মঈন উদ্দিন খন্দকার বলেন, অভিযোগ পেয়েছি, সত্যতা পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০