Shakil Shah
২৯ সেপ্টেম্বর ২০২০, ১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি চাপে ভারত ছাড়ল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

ভোরের দর্পণ অনলাইন:

ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রতিহিংসার কারণে দেশটিতে কার্যক্রম পরিচালনা স্থগিত করতে বাধ্য হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। দেশটির সরকার মানবাধিকার সংস্থাগুলোর বিরুদ্ধে ডাইনি শিকারের মতো আচরণ করছে বলে অভিযোগ তুলেছে অ্যামনেস্টি।

সংস্থাটি বলছে, ভারতে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থগিত, কর্মীদের ছাঁটাই এবং সব ধরনের প্রচার ও গবেষণা কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য করেছে সরকার। তবে এই অভিযোগের ব্যাপারে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি ভারত।

অ্যামনেস্টির ভারতীয় শাখার রিসার্চ, অ্যাডভোকেসি এবং পলিসির জ্যেষ্ঠ পরিচালক রজত খোসলা বিবিসিকে বলেছেন, আমরা ভারতে নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ভারতে অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে সরকারি আক্রমণ, হেনস্থা এবং হয়রানির শিকার হয়েছে।

‘আমরা মানবাধিকার নিয়ে যেসব কাজ করছিলাম, সেগুলো থমকে গেছে। দিল্লির দাঙ্গা অথবা জম্মু-কাশ্মীরের কণ্ঠ রোধের বিষয়ে আমাদের তদন্তে যেসব প্রশ্ন উঠে এসেছে সরকার সেগুলোর জবাব দিতে চায়নি।’

গত মাসে প্রকাশিক এক প্রতিবেদনে আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা জানায়, ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত ফেব্রুয়ারিতে হিন্দু এবং মুসলিমদের প্রাণঘাতী ধর্মীয় সংঘাতের সময় পুলিশ মানবাধিকার লঙ্ঘন করেছে।

ব্রিটেনভিত্তিক এই মানবাধিকার সংস্থার দাবি প্রত্যাখ্যান করে দিল্লি পুলিশ দেশটির ইংরেজি দৈনিক দ্য হিন্দুকে জানায়, অ্যামনেস্টির প্রতিবেদনটি একতরফা, পক্ষপাতদুষ্ট এবং বিদ্বেষপরায়ণ।

jagonews24

২০১৯ সালে আন্তর্জাতিক এই মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা দক্ষিণ এশিয়ায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র কল্যাণবিষয়ক কমিটির এক শুনানিতে অংশ নেয়। এ সময় সংস্থাটি জম্মু-কাশ্মীরে নির্বিচারে আটক, অতিরিক্ত বলপ্রয়োগ ও নির্যাতনের চিত্র তুলে ধরে।

ভিন্ন মতাবলম্বীদের দমনে ভারতের সরকারের কঠোর অভিযানের নিন্দা বারবার জানিয়ে আসছে অ্যামনেস্টি। গত কয়েক বছর ধরে দেশটির সরকারের বিভিন্ন সংস্থার সমালোচনার মুখোমুখি হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। চলতি মাসের শুরুর দিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থগিতের ঘটনা সংস্থাটির ওপর চূড়ান্ত আঘাত বলে দাবি করেছে।

সংস্থাটির এক অনুষ্ঠানে ভারতবিরোধী স্লোগান তোলার অভিযোগে ২০১৬ সালে অ্যামনেস্টি ইন্ডিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়। তিন বছর দেশটির আদালত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ বাতিল করে দেয়।

সূত্র : বিবিসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০