Shakil Shah
৭ অক্টোবর ২০২০, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বছরের শেষ নাগাদ আসতে পারে করোনার টিকা : ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গেব্রেইয়েসাস

ভোরের দর্পণ অনলাইন:

চলতি বছরের শেষ নাগাদই করোনার টিকা প্রস্তুত হয়ে যেতে পারে বলে আশার কথা শুনিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গেব্রেইয়েসাস। গতকাল মঙ্গলবার মহামারি নিয়ে সংস্থাটির নির্বাহী পর্ষদের দুদিনের বৈঠকের সমাপণী ভাষণে তিনি এ আশার কথা জানান। গেব্রেইয়েসাস বলেন, ‘আমাদের টিকার প্রয়োজন পড়বে। এ বছর শেষের মধ্যেই আমরা টিকা পেয়ে যেতে পারি, সেই আশা আছে।’

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, পরীক্ষা চলছে এমন ৯টি টিকা ডব্লিউএইচও পরিচালিত ‘কোভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস’ (সিওভিএএক্স) ফ্যাসিলিটির আওতায় আসার পথে আছে। সিওভিএএক্স এর লক্ষ্য ২০২১ সালের শেষ নাগাদ ২শ’ কোটি ডোজ টিকা বিতরণ করা।

এ পর্যন্ত ‘কোভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস’ উদ্যোগে সামিল হয়েছে মোটামুটি ১৬৮টি দেশ। তবে চীন এবং যুক্তরাষ্ট্র এর মধ্যে নেই।

ট্রাম্প প্রশাসন বলেছে, তারা টিকা প্রস্তুতকারকদের কাছ থেকে টিকা সরবরাহ নিশ্চিত করতে বরং দ্বিপক্ষীয় চুক্তির ওপরই নির্ভর করছে।

এদিকে, টিকা সহজলভ্য হওয়ার পর সমানভাবে এর বিতরণ নিশ্চিত করতে সব দেশের নেতাদেরকে একতাবদ্ধ হওয়া এবং রাজনৈতিক প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানিয়েছেন গেব্রেইয়েসাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বলেন, ‘আগমনের পথে থাকা টিকা এবং অন্যান্য পণ্যের জন্য বিশেষত বিশ্বের নেতাদের কাছ থেকে রাজনৈতিক প্রতিশ্রুতি পাওয়া খুবই গুরুত্বপূর্ণ; বিশেষ করে টিকা সমানভাবে বিতরণের ক্ষেত্রে।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রত্যেকেরই একে অপরকে প্রয়োজন, আমাদের একতা প্রয়োজন এবং ভাইরাসের সঙ্গে লড়াইয়ে সর্বশক্তিকে কাজে লাগানো প্রয়োজন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০