Shakil Shah
১৮ অক্টোবর ২০২০, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিবস্ত্র করে নারী নির্যাতন: দেলোয়ারের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

নোয়াখালী প্রতিনিধি, দিদারুল আলমঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূল হোতা দেলোয়ার হোসেনকে তিনটি পৃথক মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোবববার সকালে তাকে জেলার ৩ নং আমলী আদালতে উপস্থাপন করে ধর্ষণ, অস্ত্র এবং বিস্ফোরক আইনে দায়ের করা তিন মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৭ দিনের রিমান্ড আবেদন করলে এ বিষয়ে দুপুরে শুনানী শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিচারক মাসফিকুল হকের আদালতে তিনটি মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।

পাবলিক প্রসিকিউটর ( এপিপি) এড. সাইফুল ইসলাম হারুন সাংবাদিকদের জানান, এর আগে ধর্ষণ, অস্ত্র এবং বিস্ফোরক আইনে দায়ের করা তিন মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৭ দিনের রিমান্ড আবেদন করা করা হয়। বিচারক দেলোয়ারকে ধর্ষণ মামলায় ৫ দিন, অস্ত্র ও বিষ্ফোরক আইনে ২দিন রিমান্ড দেন।

বেগমগঞ্জ মডেল থানায় নির্যাতনের শিকার ওই নারীর দায়ের করা ধর্ষণ মামলায় দোলোয়ার হোসেনকে প্রধান আসামী করা হয়েছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্ণোগ্রাফি আইনে ওই নারীর দায়ের করা আরো দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ১৩ অক্টোবর দেলোয়াকে জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্ণোগ্রাফি আইনে ওই নারীর দায়ের করা আরো দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানী শেষে বিচারক তাকে ওই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো আদেশ দেন।

প্রসঙ্গত : গত ৪ অক্টোবর একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মামলা হলে ঘটনার মূল হোতা দেলোয়ার বাহিনী প্রধান দোলোয়ার এলাকা ছেড়ে পালিয়ে যায়। গত ৫ অক্টোবর নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র সহ তাকে আটক করে র‌্যাব। পরদিন দেলোয়ারের মাছের ঘের থেকে হাতবোমা উদ্ধার করে র‌্যাব। এরপর তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করে র‌্যাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০