Shakil Shah
২ জানুয়ারী ২০২১, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৯৯৯-এ কল: গণধর্ষণের শিকার কিশোরী উদ্ধার

ভোরের দর্পণ ডেস্ক:
নেত্রকোনার কমলাকান্দায় ৯৯৯-এ কল পেয়ে গণধর্ষণের শিকার এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ জানুয়ারি) সীমান্ত উপজেলার কলমাকান্দার নাজিরপুর ইউনিয়ন থেকে তাকে উদ্ধার করা হয়। 

এ ঘটনায় গ্রেফতার পারভীন আক্তার ওরফে মায়া শেখ (২৭) ও তার সহযোগী লক্ষণ দাসকে (২২) শুক্রবারই জেলহাজতে পাঠানো হয়। উদ্ধারকৃত কিশোরীকে গাজীপুরের সেইফ হোম কাস্টডিতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও সংশ্লিষ্ট স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ভবানীপুর গ্রামে মায়া শেখ নামের এক নারী ওই কিশোরীকে ঢাকা থেকে নিয়ে আসেন। এরপর দুর্গাপুরসহ বিভিন্ন এলাকায় গভীর রাতে মোটরসাইকেল যোগে কিশোরীকে পাঠায়। বড়দিনের পর একদিন রাতে দূর্গাপুর কলমাকান্দা সড়কে টহল পুলিশ আটকালে তার আত্মীয় মায়া শেখের সঙ্গে কলমাকান্দা এসেছে বলে জানায় কিশোরী।

পরবর্তীতে ২৯ ডিসেম্বর কলমাকান্দা যমুনা নামের এক হোটেলে তার নাম রেজিস্ট্রি পাওয়া যায়। এর পরদিন ৩০ ডিসেম্বর সন্ধ্যায় মোটরসাইকেলে তাকে কোনো এক জায়গায় পাঠায় মায়া শেখ। পরবর্তীতে মধ্যরাতে কিশোরীকে কিছু ছেলে ধরে নিয়ে ধর্ষণ করছে বলে পুলিশের সাহায্য চেয়ে ৯৯৯-এ ফোন আসে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ রাতেই উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া এলাকার আবু সাঈদ চৌধুরীর বাড়ির পুকুরপাড় থেকে কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরদিন ৩১ ডিসেম্বর পুলিশের একটি টিম এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে ঢাকা থেকে নিয়ে আসা মায়া শেখ ও সহযোগী যুবক লক্ষণ দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে মায়া শেখ দাবি করেন, ওই কিশোরী তার আত্মীয় এবং তার বাড়িতে বেড়াতে এসেছিল। কলমাকান্দা থেকে তাকে মোটরসাইকেলে উঠিয়ে দিলে পথে কিছু ছেলে ধরে নিয়ে গেছে জানিয়ে কলটি তিনিই করেছিলেন। পরে ওই মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।

এ ঘটনায় কিশোরী বাদী হয়ে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে আটক দুজনের নামসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুজনকে আসামি করে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, মায়া শেখ এর আগেও কয়েকবার গ্রেফতার হয়েছেন। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচয় দেন। ঢাকায় পরিচয় হওয়া কিশোরীকে বেশি টাকায় কাজ দেওয়ার কথা বলে নিয়ে আসেন বলে ভিকটিম সূত্রে জানতে পারি। আমরা কিশোরীকে সেইফ কাস্টডিতে পাঠিয়েছি। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে রয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০