১৬ মে ২০২০, ১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোভিড-১৯: আক্রান্তের সংখ্যায় চীন-পেরুকে ছাড়াল ভারত

বিশ্বব্যাপী তিন লাখেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়া নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় চীন ও পেরুকে ছাড়িয়ে গেছে ভারত।

শনিবার সকাল পর্যন্ত দেশটিতে ৮৫ হাজার ৯৪০ জনের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্যে জানানো হয়েছে।

আক্রান্তের সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে ১১তম স্থানে উঠে এলেও ভারতে সাম্প্রতিক দিনগুলোতে সংক্রমণের হার খানিকটা কমতে দেখা যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।   

সংক্রমণ মোকাবেলায় দেয়া লকডাউনে পর্যদুস্ত অর্থনীতি পুনরায় সচলে বিভিন্ন রাজ্যের সরকার, ব্যবসায়ী ও কর্মজীবীরা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি বিধিনিষেধ তুলে নেয়ার আহ্বান জানালেও কেন্দ্রীয় সরকার লকডাউনের মেয়াদ আরও বাড়াবে বলে অনুমান করা হচ্ছে।  

শনাক্ত আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়ে গেলেও ভারতে কোভিড-১৯ এ মৃত্যুর পরিমাণ অন্যান্য দেশগুলোর তুলনায় অনেক কম।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত প্রাণঘাতী নতুন করোনাভাইরাসে দুই হাজার ৭৫২ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তদের বেশিরভাগই হয় উপসর্গবিহীন, নয় তো হালকা উপসর্গ থাকায় মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম বলে মনে করা হচ্ছে। প্রাদুর্ভাবের শুরুতেই দেশজুড়ে লকডাউন দিয়ে দেয়াও এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে, বলছেন পর্যবেক্ষকরা। 

আক্রান্তের সংখ্যায় একদিনেই যে দুটি দেশকে টপকেছে ভারত, তাদের মধ্যে চীনে শনিবার পর্যন্ত শনাক্ত আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৩৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়। মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৭ জনের।

পেরুতে আক্রান্ত-মৃত্যুর অনুপাত অনেকটা ভারতের মতোই। দক্ষিণ আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত জ্ঞাত আক্রান্ত ৮৪ হাজার ৪৯৫, মৃত্যু দুই হাজার ৩৯২।

ভারতের স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন দেশটিতে সংক্রমণ হার কমার লক্ষণে স্বস্তি প্রকাশ করেছেন।

লকডাউনের আগে প্রতি সাড়ে তিনদিনে আক্রান্ত দ্বিগুণ হলেও, এখন সেটি ১১ দিনে পৌঁছেছে, বলেছেন তিনি।

“লকডাউনের কারণে পরিস্থিতির সুস্পষ্ট উন্নতি দেখা যাচ্ছে। লকডাউনের এই সময়ের মধ্যে আক্রান্ত শনাক্ত, তাদের সংস্পর্শে আসা লোকজনকে শনাক্ত, আইসোলেশন ও আক্রান্ত শনাক্তে ব্যবস্থাপনার উন্নতিসহ জনস্বাস্থ্য সুরক্ষায় পদক্ষেপ ত্বরান্বিত করা গেছে,” বলেছেন হর্ষ বর্ধন।

ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের এক-তৃতীয়াংশই মিলেছে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে। তামিল নাডু, গুজরাট ও দিল্লিতেও ব্যাপক সংখ্যক মানুষের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাকাত নিয়ে বিএনপি নেত্রীর বক্তব্যের নিন্দা হেফাজতের

যুক্তরাজ্যে একটি বাড়িতে বিশাল বিস্ফোরণে নিহত ২

পশ্চিমবঙ্গে ক্ষমতার লড়াইয়ে শেষ হাসি কার, অপেক্ষা আর কয়েক ঘণ্টার

দুই খাতে ৭০ বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা এডিবি’র

১৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

কাহালুর ভুগইলে খাল খননের উদ্বোধন করলেন এম পি মোশারফ হোসেন

পটিয়ায় ৯ ফুট উঁচু থেকে পড়ে এক রং মিস্ত্রির রহস্যজনক মৃত্যু

সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ গেট ও সাইকেল সেড নির্মাণ কাজের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

লংগদুতে তেজস্বী বীর লংগদু সেনাজোনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

১০

গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১১

আশুলিয়ায় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি; ভোক্তা অধিকারের জরিমানা

১২

উলিপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

১৩

ধুনটে এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

১৪

স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

১৫

সিংড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

১৬

দেওয়ানগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৭

ধুনটে কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ করে ভিডিও ধারণ করায় মামলা

১৮

সিংড়ায় সাংবাদিকদের কল্যাণ ও মান উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

১৯

উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক

২০